সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাকা ছুঁয়েছিলো; রতি উঠেছিলো তিন হাজার টাকায়। দেশের বাজারে সোনার দামের এ ওঠানামা কোনো আকস্মিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং বাজারের দীর্ঘ ইতিহাস।
স্বাধীনতার পর যে সোনার ভরি ছিলো ১৫০ টাকা, সেটিই গত জানুয়ারিতে কিনতে গুনতে হয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা।
গত পঞ্চান্ন বছরে সোনা দামি থেকে অতি দামি হয়ে উঠলেও বাংলাদেশে ধাতুটির দর নির্ধারণের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয়। এ জন্য দেশে বৈধভাবে সোনা আমদানি না হওয়াকে বড় ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সম্প্রতি আয়োজিত ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় বন্ধ থাকা ফেনী-বিলোনিয়া রেলপথে প্রাথমিকভাবে অন্তত দুটি ছোট বগি দিয়ে হলেও ট্রেন চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ। তিনি রেলওয়ের বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি সীমিত পরিসরে ট্রেন চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আবেদন জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। প্রস্তাবের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
দ্রুতই তাদের জন্য বিকল্প জায়গায় দোকান বসানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
এ সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর বাকি অংশ পড়ুন...
নিহত রুবেল জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস ধরে করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন রুবেল। তিনি সাহেব কসাইয়ের সঙ্গে করিমপুর, ইটাখোলা ও ক্ষেতলাল বাজারে গরুর মাংস বিক্রির কাজ করতেন। তার তিন সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই ওই বাসায় থাকতেন।
নিহতের মহাজন মোহাম্মদ সাহেব কসাই জানান, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় করিমপুর বাজারে তারা একসঙ্গে চা পান কঠবাকি অংশ পড়ুন...
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি, আইটি ব্যবস্থার দুর্বলতা এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটে ঘন ঘন যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ অনুসন্ধান করে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে কমিটি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি ও সংসদীয় প্রধান বাকি অংশ পড়ুন...
২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দর নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হতো। নতুন দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর হবে। শুধু ১২ কেজি নয় ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (এসসিপি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাতের শীর্ষনেতারা যখন ঢাকা-খুলনা লং মার্চে, তখন সেখানে দেখা গেল না এনসিপি শীর্ষনেতাদের। অথচ ১১ দলীয় ঐক্যের আগের লং মার্চগুলোয় একসঙ্গেই ছিলেন তারা। তাহলে এই জোটে কি ভাঙনের সুর বাজছে- এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গণে।
ঢাকা সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনে পাল্টাপাল্টি প্রার্থী ঘোষণায় একধরনের শীতল সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছে দল দুটির নেতাদের কথায়।
তবে এই দূরত্ব কি জোট ভাঙনের পূর্বাভাস, নাকি আসন্ন সিটি নির্বাচনে নিজেদের অবস্থান শক্তিশালী করে জামাতের সঙ্গে দরকষাকষির কৌশল- এ বিষয়টিই এখন রাজনৈতিক অঙ্গনে আলোà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের দেয়া বিভিন্ন বিরোধপূর্ণ শর্ত অনুমোদন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ‘চলতি নভেম্বর মাসেই চুক্তি হতে পারে।’
চুক্তির মূল শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে না, যা বাংলাদেশ মেনে নিয়েছে। পাশাপাশি আরও কয়েকটি বিষয়েও জাপানি কনসোর্টিয়ামকে ছাড় বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
ঐতিহাসিক পানাম নগর, প্রাচীন স্থাপনা ও শিল্পসমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁ। সময়ের সঙ্গে বেড়েছে জনসংখ্যা, গড়ে উঠেছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসাকেন্দ্র। সম্প্রসারিত হয়েছে পৌর এলাকার জনবসতি। তবে নাগরিক জীবনের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ফলে প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ আবর্জনা কোথায় ও কীভাবে ফেলা হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংকট চলছে।
২০০১ সালে সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে প্রায় ২৫ বছর। অথচ এখনো গড়ে ওঠেনি স্থায়ী ও পরিকল্পি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনে মিশে নাশকতা ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিà বাকি অংশ পড়ুন...
জাবি সংবাদদাতা:
মশার বংশ বিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পি মাছের চেয়ে দেশীয় নাপিত খয়রা বেশি কার্যকর বলে উঠে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর এক গবেষণায়।
গবেষণায় দেখানো হয়েছে, নাপিত খয়রা মাছ ২৪ ঘণ্টায় গড়ে মশার প্রায় ৯৪টি মশার লার্ভা খেয়েছে।
একই সময় গাপ্পি মাছ খেয়েছে গড়ে ৫৬টির মতো লার্ভা। এ ছাড়া পরীক্ষায় চার প্রজাতির মাছই দূষিত পানিতে ১০ দিন পর্যন্ত বেঁচে ছিল।
তবে বাস্তব পরিবেশে এসব মাছের কার্যকারিতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাঠপর্যায়ের গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণাটি পরিচালনায় নেতৃত্ব দেন বিশ বাকি অংশ পড়ুন...












