এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দর নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হতো। নতুন দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর হবে। শুধু ১২ কেজি নয় ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (এসসিপি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৭২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৭৮০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বেসরকারি এলপিজির পরিবহন, মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন চার্জও পুনর্নির্ধারণ করেছে কমিশন। অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২৯ অক্টোবর এলপিজির মূল্য নির্ধারণের পাশাপাশি মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণ চার্জ পুনর্নির্ধারণ নিয়ে গণশুনানির আয়োজন করে বিইআরসি। সেখানে এলপিজি অপারেটর, ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতারা নিজ নিজ পর্যায়ের চার্জ বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন।
গণশুনানিতে কোম্পানিগুলোর পক্ষ থেকে বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ১৫ থেকে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ টাকা করার প্রস্তাব দেয়া হয়। একইভাবে ডিস্ট্রিবিউশন চার্জ ৪ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৩ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ ৩ টাকা ৭৫ পয়সা থেকে ১০ টাকা করার দাবি জানানো হয়। এ ছাড়া ডিস্ট্রিবিউটররা ১২ কেজির সিলিন্ডারপ্রতি নিজেদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা ব্যবসায়ীরা ৪৫ টাকা থেকে ৭০ টাকা করার প্রস্তাব দেন।
এসব প্রস্তাব যাচাই-বাছাই শেষে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা নির্ধারণের সুপারিশ করে। অর্থাৎ সিলিন্ডারপ্রতি ১৩৯ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়।
গণশুনানি শেষে সংশ্লিষ্ট বিষয়ে মতামত ও আপত্তি জানানোর জন্য ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কমিশন। নির্ধারিত সময়ের শেষ দিনেই নতুন মূল্য ঘোষণা করল বিইআরসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রুমীকে আত্মসমর্পণের সময় বেধে দিলেন হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধের সুযোগে ১৩ হাজার কোটি ডলার লুফে নিল ৫১ মার্কিন প্রতিষ্ঠান
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভার-আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, বিভাগীয় মামলা স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ, স্বস্তিতে বাসিন্দারা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলিদের তাড়ানোর দাবিতে উত্তাল থাইল্যান্ড, ভিসার মেয়াদ ১৫ দিন করার দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












