হকারদের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা -ডিএনসিসি প্রশাসক
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
দ্রুতই তাদের জন্য বিকল্প জায়গায় দোকান বসানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
এ সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন প্রতিনিধিদলের সদস্যরা।
আলোচনায় ডিএনসিসি প্রশাসক বলেন, হকাররা সমাজেরই অংশ।
তাদের পুনর্বাসনের লক্ষ্যে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে। খুব দ্রুতই সেখানে তাদের বসার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকারের ‘হলিডে মার্কেট’ চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, আমরা যদি হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচশ দোকান বসার ব্যবস্থা করি, তবে ক্রেতারাও সেখানে আসবেন এবং কেনাবেচাও ভালো হবে।
উচ্ছেদ অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে প্রশাসক বলেন, আমরা বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করেছি। আজকের এই পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা নিজেরাই দায়ী। তারা ফুটপাত ছাড়িয়ে রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিলেন, যার ফলে সাধারণ মানুষের হাঁটার কোনো পথ ছিল না। এমনকি সাধারণ জনগণ জানতেই পারতেন না যে, তাদের চলাচলের জন্য ফুটপাত ছিল। উচ্ছেদ অভিযানের পর জনগণ স্বস্তি পেয়েছেন এবং এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
তিনি স্পষ্ট করে বলেন, মিরপুর-১০ ও মিরপুর-১-এর ফুটপাতে আর কোনো হকারকে বসতে দেওয়া হবে না। তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। নতুন জায়গায় হকারদের নিজস্ব যানচালিত দোকান থাকবে; সেখানে কোনো চৌকি বসানো যাবে না।
সাক্ষাৎকালে হকার প্রতিনিধিদল ও ডিএনসিসি প্রশাসক একমত হন, গত ৫ আগস্টের পর অনিয়ন্ত্রিত হকারদের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে আগে যারা প্রকৃতপক্ষে হকারি করতেন, শুধু তাদেরই বিকল্প স্থানে বসার ব্যবস্থা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাজার কোটি টাকা ব্যয়ে ফিরতে পারে ফেনী-বিলোনিয়া রেলপথ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কথিত ইমাম গ্রেপ্তার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের অনুমতি দেবে বিআরটিএ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩শ’ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












