৩য় টার্মিনাল পরিচালনা:
জাপানের ‘বিরল’ শর্ত মেনে নিল বাংলাদেশ
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের দেয়া বিভিন্ন বিরোধপূর্ণ শর্ত অনুমোদন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ‘চলতি নভেম্বর মাসেই চুক্তি হতে পারে।’
চুক্তির মূল শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে না, যা বাংলাদেশ মেনে নিয়েছে। পাশাপাশি আরও কয়েকটি বিষয়েও জাপানি কনসোর্টিয়ামকে ছাড় দেওয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, বিকল্প কোনো পরিচালনাকারী প্রতিষ্ঠান না রেখে একক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হওয়ার কারণে দর-কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়েছে এবং জাপান নিজেদের অনুকূলে সুবিধা আদায় করে নিয়েছে।
চুক্তির আলোচনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বিরোধপূর্ণ চারটি শর্ত অনুমোদন করেছে। এগুলো হচ্ছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের কার্যক্রম শুরু না করা, রাজস্ব ভাগাভাগির অনুপাত, বাংলাদেশের আইন পরিবর্তনসংক্রান্ত বিধান, নির্মাণত্রুটির দায় বহনের মেয়াদ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রমের ক্ষেত্রে চুক্তির শর্ত প্রয়োগ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জাপানি কনসোর্টিয়ামের এসব শর্ত অনুমোদন করেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না
এর আগে বেবিচক জাপানের দেওয়া এসব শর্তে রাজি না হলেও, এবার জাপানে গিয়ে তাদের সব শর্তেই সম্মতি দিয়েছে মন্ত্রণালয়।
জানা গেছে, চুক্তির অন্যতম শর্ত- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না। অবশ্য এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে নতুন বিমানবন্দর পরিকল্পনা, নির্মাণ কিংবা সামরিক বিমান ঘাঁটি স্থাপনে কোনো বাধা থাকবে না, তবে বাণিজ্যিক ফ্লাইট চালানো নিষিদ্ধ থাকবে।
এদিকে এই শর্তের প্রভাব কেবল তৃতীয় টার্মিনালের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না বরং এটি বাংলাদেশের সামগ্রিক ও দীর্ঘমেয়াদি বিমানবন্দর উন্নয়ন পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, শাহজালাল বিমানবন্দরে বর্তমানে মাত্র একটি মাত্র রানওয়ে রয়েছে এবং চারপাশের ঘন নগরায়ণের কারণে নতুন রানওয়ে তৈরির সুযোগও বেশ সীমিত। এ কারণে দীর্ঘদিন ধরে বিকল্প বিমানবন্দরের যে ভাবনা সরকারের ছিল, এই শর্তের ফলে তা আপাতত স্থগিত হয়ে যাচ্ছে। ফলে বিপুল অর্থ বিনিয়োগে আধুনিক টার্মিনাল নির্মাণ করা হলেও পর্যাপ্ত রানওয়ের অভাবে উড়োজাহাজ চলাচলের সক্ষমতা সীমিতই থেকে যেতে পারে।
তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এককভাবে আলোচনা চালানোর সিদ্ধান্তে বাংলাদেশের দর-কষাকষির অবস্থান দুর্বল হয়েছে। বিকল্প কোনো বিশ্বাসযোগ্য পরিচালনাকারী প্রতিষ্ঠান আলোচনায় না থাকায় বাংলাদেশ দুর্বল অবস্থানে পড়েছে। একমাত্র সম্ভাব্য পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা জাপানি কনসোর্টিয়ামকে নিজেদের অনুকূলে ক্রমাগত আরও সুবিধাজনক শর্ত আদায়ের সুযোগ দিয়েছে
রাজস্ব ভাগাভাগির শর্ত:
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজস্ব ভাগাভাগি। চুক্তি অনুযায়ী, জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশকে মোট রাজস্বের ২৭ শতাংশ দিতে সম্মত হয়েছিল। তবে নতুন শর্তানুযায়ী, থার্ড টার্মিনাল যতদিন আংশিক চালু থাকবে, ততদিন রাজস্বের এই অংশ কম থাকবে। টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর বাংলাদেশ চুক্তি অনুযায়ী ২৭ শতাংশ রাজস্ব পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রুমীকে আত্মসমর্পণের সময় বেধে দিলেন হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধের সুযোগে ১৩ হাজার কোটি ডলার লুফে নিল ৫১ মার্কিন প্রতিষ্ঠান
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভার-আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, বিভাগীয় মামলা স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ, স্বস্তিতে বাসিন্দারা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলিদের তাড়ানোর দাবিতে উত্তাল থাইল্যান্ড, ভিসার মেয়াদ ১৫ দিন করার দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












