কী হচ্ছে জামাত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
জামাতের শীর্ষনেতারা যখন ঢাকা-খুলনা লং মার্চে, তখন সেখানে দেখা গেল না এনসিপি শীর্ষনেতাদের। অথচ ১১ দলীয় ঐক্যের আগের লং মার্চগুলোয় একসঙ্গেই ছিলেন তারা। তাহলে এই জোটে কি ভাঙনের সুর বাজছে- এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গণে।
ঢাকা সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনে পাল্টাপাল্টি প্রার্থী ঘোষণায় একধরনের শীতল সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছে দল দুটির নেতাদের কথায়।
তবে এই দূরত্ব কি জোট ভাঙনের পূর্বাভাস, নাকি আসন্ন সিটি নির্বাচনে নিজেদের অবস্থান শক্তিশালী করে জামাতের সঙ্গে দরকষাকষির কৌশল- এ বিষয়টিই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনায়।
জোট গড়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর একসঙ্গে পথ চললেও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামাত ও এনসিপির মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা এবং নির্বাচনে জোটগত সমঝোতার প্রশ্নে দুদলের মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশ- বিভিন্ন জায়গায় দুদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি বক্তব্যের পর গতকাল শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি আলোচনার পালে দিয়েছে হাওয়া।
লং মার্চের আগের দিন গত জুমুয়াবার ঢাকার শাহবাগে সমাবেশ করে এনসিপি। ওই কর্মসূচিতে দলটির আহ্বায়ক নাহিদ স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের পক্ষে অবস্থান তুলে ধরে। একই সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে যথাক্রমে আসিফ ও পাটওয়ারীর নাম ঘোষণা করে। পুরো সমাবেশে জোটের অংশ হয়েও নির্বাচনী মাঠে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক সক্ষমতা তুলে ধরার ইঙ্গিত দেয় দলটি।
এনসিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আপাতত দলীয় পরিচয় ও নিজস্ব সাংগঠনিক শক্তি তুলে ধরতে চায় তারা। এ কারণে ১১ দলীয় ঐক্যে থাকলেও জামাত নেতৃত্বাধীন কর্মসূচিতে আগের মতো সক্রিয় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।
নিজেদের কর্মসূচিতেও জামাতের সাংগঠনিক সহযোগিতা না নেয়ার বিষয়েও এনসিপির মধ্যে আলোচনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী নিয়ে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দলটি।
এর পরদিন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চে বিষয়টি আরও দৃশ্যমান হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লং মার্চের উদ্বোধনী সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ও সদস্যসচিব আখতারসহ শীর্ষ নেতাদের কাউকে দেখা যায়নি।
এনসিপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আসিফ এবং পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই জামাতের সঙ্গে এনসিপির কিছুটা দূরত্ব ও দ্বন্দ্ব তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণা নিয়েও মতবিরোধ রয়েছে। সেই জায়গা থেকেই লং মার্চে শীর্ষ নেতাদের অনেকে যাননি। তবে আপাতত জোট ভাঙার কোনো সম্ভাবনা নেই।
যশোরের পথসভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাতের বক্তব্যে আবার জামাতের সঙ্গে রাজনৈতিক অবস্থানের পার্থক্যের ইঙ্গিত পাওয়া যায়।
সে বলেছে, বিরোধী দলকে বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। নির্বাচনে কারচুপি হলে তা স্পষ্টভাবে বলতে হবে।
ঠাকুরগাঁও উপনির্বাচনের দিকে ইঙ্গিত করে হাসনাত বলেছে, একদিকে ভোট কারচুপির অভিযোগ তোলা, অন্যদিকে মিষ্টিমুখ করে আসা- এ ধরনের অবস্থান বিরোধী রাজনীতি হতে পারে না।
এর জবাব আসে জামাতের পক্ষ থেকেও। কুষ্টিয়ায় লং মার্চের সমাপনী সমাবেশে সাদিক বলেছে, বিপ্লব-পরবর্তী সময়ে যাদের ছাত্র উপদেষ্টা করা হয়েছিল, তাদের ব্যর্থতার কারণেই এখন গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে আন্দোলন করতে হচ্ছে। এ দায় তাদেরও রয়েছে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এক পোস্টে সে গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজনের প্রশ্নে জামাতের অনড় অবস্থানের যৌক্তিকতা তুলে ধরে।
তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং সাবেক ছাত্র উপদেষ্টাদের দায়িত্ব পালন নিয়েও সমালোচনা ছিল। এতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া আরও দৃশ্যমান হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রুমীকে আত্মসমর্পণের সময় বেধে দিলেন হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধের সুযোগে ১৩ হাজার কোটি ডলার লুফে নিল ৫১ মার্কিন প্রতিষ্ঠান
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভার-আশুলিয়ায় ফের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারকের বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, বিভাগীয় মামলা স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধলপুর সিটি পল্লীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিলো পুলিশ, স্বস্তিতে বাসিন্দারা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলিদের তাড়ানোর দাবিতে উত্তাল থাইল্যান্ড, ভিসার মেয়াদ ১৫ দিন করার দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












