আল ইহসান ডেস্ক:
একদিকে খুলনার কয়রা উপজেলার লোকালয়, আর অন্যদিকে নদী পার হলেই বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটি একটি বিশাল প্রাকৃতিক ফার্মেসি বা ওষুধ ভান্ডার।
সুন্দরীগাছ। এই গাছটার নামানুসারেই এই বনের নাম হয়েছিল সুন্দরবন। কিন্তু এখন এই সুন্দরীগাছ বুনো এলাকায় বিরল হয়ে উঠেছে। আজ এখানে এটা দেখতে পাওয়া আমাদের ভাগ্য।
২০০৯ সালের ঘূর্ণিঝড় ‘আইলা’র পর থেকে বনের চেহারা দ্রুত বদলাতে শুরু করে। ‘আইলার আগে বন এত ঘন ছিল যে ভেতরে সূর্যের আলো পৌঁছাত না। কিন্তু তার পর থেকে বন পাতলা হতে শুরু করে।
২০১৫ বা ২০১৬ সালের পর থেকে পরিবর্ঠবাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
কালো আখ বা ব্ল্যাক সুগারকেইন চাষ দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বর্তমানে গাজীপুরে এই আখ চাষে দেখা দিয়েছে ব্যাপক সাফল্য।
কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) জাতটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে রিলিজ করেছে ‘বিএসআরআই আখ ৪৯’ হিসেবে।
কৃষির বৈচিত্র্যায়ন ও বেসরকারি খাতে গবেষণার অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এই আখ চাষে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
মাঠ গবেষণায় দেখা গেছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে, কম খরচে বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
সীমান্তবর্তী জনপদের দীর্ঘদিনের দুই দুঃখ- বর্ষায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মুহুরী-কহুয়া নদীর ভাঙন এবং সীমান্তের মুহুরীর চরে নিজেদের জমিতে যেতে না পারা। একদিকে প্রতি বছর বর্ষা এলেই বাঁধ ভেঙে কিংবা উপচে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা; অন্য দিকে কয়েক দশকের সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগের পরও দলিল থাকা জমিতে চাষাবাদ করতে পারছেন না বাংলাদেশী কৃষকরা।
এই দুই সঙ্কটের কেন্দ্রেই রয়েছে পরশুরাম সীমান্তের মুহুরী নদী ও মুহুরীর চর। এবার ফেনীবাসীর বহুল প্রতীক্ষিত বাঁধ নির্মাণের জন্য à বাকি অংশ পড়ুন...
স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের জীবনটা বদলে ফেলার। কিন্তু সেই স্বপ্নের পথ কখনোই মসৃণ ছিল না। কখনো সংসারের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতে হয়েছে, কখনো কাঠমিস্ত্রির দোকানে শ্রমিকের কাজ করতে হয়েছে। কখনো হাতে উঠেছে কোদাল, কখনো ধান কাটার কাস্তে। আবার কখনো জীবিকার তাগিদে হাতে নিতে হয়েছে রিকশার হ্যান্ডেল।
ময়মনসিংহের ছেলে কাউসারের জীবনের গল্পটা এমনই। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। যে বয়সে অন্যদের দিন কাটত খেলাধুলা আর বই-খাতা নিয়ে, সেই বয়সেই পরিবারের পাশে দাঁড়াতে কাজে নামতে হয়েছে তাকে। তবে জীবনের কঠিন বাস্তবতà বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অধীনে বর্তমানে ১৫টি চিনিকল আছে। এগুলোর বার্ষিক মোট উৎপাদন ক্ষমতা দুই লাখ ১০ হাজার টন। আগে এক লাখ টনের বেশি উৎপাদন করতে পারলেও এখন ৬০-৭০ হাজার টনের বেশি উৎপাদন করতে পারে না। প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে এখনও স্বস্তি ফেরেনি। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। একইসঙ্গে কয়েকটি সবজির দামও বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচ ও বরবটির দাম কেজিতে ৪০ টাকা করে বেড়েছে। গোল বেগুনের দাম বেড়েছে ২০ টাকা এবং শসার দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। তবে টমেটো ও পেঁপের দাম কমেছে। মাছ ও মাংসের দামে বড় কোনও পরিবর্তন নেই।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
বাজারে ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ১৫৫ থেকে à বাকি অংশ পড়ুন...
এ ছাড়া ঝিঙ্গা ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ ৮০ থেকে ১০০ টাকা এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচকলা দাম ৪০ টাকা হালি। পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাকরোল ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং রসুন ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই-কাতল বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি। গুঁড়ো মাছ বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের লাশ নিয়ে পরিবারের মধ্যে তৈরি হয়েছে জটিলতা। মা বলছেন, ছেলে মুসলিম হয়েছে, তাই তাকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করতে হবে। অন্যদিকে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ হিন্দু পরিবারে জন্ম নেয়ায় তার মরদেহ হিন্দু রীতি অনুযায়ী পোড়াতে হবে।
পরিবারের দুই পক্ষের এমন দাবির কারণে হত্যাকা-ের পাঁচ দিন পরও শুভর লাশের দাফন সম্পন্ন হয়নি। প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হলেও পরে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন আদালতে বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
এক সময় পাটখড়ি ছিল গ্রামের মাটির চুলান জ্বালানি। তবে এখন পাটখড়ির ব্যবহার বেড়েছে, তৈরি হয়েছে বাজার। এখন মেহেরপুরের কৃষকের কাছে পাটের আঁশের পাশাপাশি পাটখড়িও একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য।
পাটের বাজার দর নিয়ে কৃষকের প্রত্যাশা সবসময় পূরণ না হলেও পাটখড়ি বিক্রি করে উৎপাদন খরচের একটি বড় অংশ তুলে আনতে পারছেন তারা। কোনো কোনো ক্ষেত্রে পাটের চেয়ে পাটখড়ি বিক্রি করেই বেশি অর্থ পাচ্ছেন কৃষক।
ফলে গত কয়েক বছর পাট চাষে লোকসানের অভিজ্ঞতা থাকলেও পাটখড়ির বাড়তি চাহিদা কৃষকদের নতুন করে পাট আবাদে উৎসাহিত করছে।
মেহেরপুরে এক à বাকি অংশ পড়ুন...
নূরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার মরদেহ দাফন করা হবে, নাকি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সৎকার—এ নিয়ে আইনি জটিলতার অবসান ঘটিয়ে এ সিদ্ধান্ত দেন উচ্চ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, নিহত শুভর ভাই, স্ত্রী ও মা আদালতকে জানিয়েছেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শà বাকি অংশ পড়ুন...












