১০ শতক জমিতে সুপার হট মরিচ চাষে সফল কামাল শেখ
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শুরুটা ছিল পরীক্ষামূলক। কৃষি অফিস থেকে দেওয়া উন্নত জাতের মরিচ নিয়ে মাত্র ১০ শতক জমিতে চাষ শুরু করেন কৃষক কামাল শেখ। কিন্তু জমিতে মরিচ ধরার পর আর সেটিকে শুধু ‘প্রদর্শনী’ মনে হয়নি। বাজারে ভালো দাম পেয়ে সেই ছোট্ট জমিই এখন কামালের কাছে হয়ে উঠেছে বাড়তি আয়ের সম্ভাবনাময় ক্ষেত্র।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ছৈলাদি গ্রামের কৃষক কামাল শেখের সকাল এখন কাটে মরিচ গাছের পরিচর্যায়। কখনো জমিতে আগাছা পরিষ্কার করছেন, কখনো গাছের অবস্থা দেখছেন, আবার কখনো পাকা-কাঁচা মরিচ তুলে ঝুড়িতে ভরছেন। পরে সেসব মরিচ নিয়ে যাচ্ছেন স্থানীয় বাজারে। একদিকে জমিতে উৎপাদন; অন্যদিকে বাজারে নগদ বিক্রি। দুই মিলিয়ে বেশ খুশি কামাল শেখ।
কামাল শেখ দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। প্রতি বছরই বিভিন্ন ফসলের আবাদ করেন। তবে এবার সুপার হট জাতের মরিচ চাষ তার কাছে কিছুটা আলাদা অভিজ্ঞতা। কারণ প্রচলিত ফসলের পাশাপাশি নতুন জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতেও যে ভালো ফলন ও আয় করা সম্ভব; সেটিই তিনি নিজের জমিতে দেখতে পাচ্ছেন।
বর্তমানে কাঁচা মরিচের বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় তার উৎসাহ আরও বেড়েছে। তাই আগামী মৌসুমে আরও বেশি জমিতে সুপার হট জাতের মরিচ চাষ করার পরিকল্পনা করছেন তিনি।
কামাল শেখ বলেন, ‘আমি কৃষির মানুষ। নতুন কিছু শিখে জমিতে কাজে লাগাতে পারলে সেটাই আমার কাছে বড় পাওয়া। কৃষি অফিসের সহযোগিতায় সুপার হট মরিচ চাষ করে ভালো ফলন পেয়েছি, আবার বাজারেও ভালো দাম পাচ্ছি। এতে আমি উৎসাহিত হয়েছি। আগামী বছর আরও বড় পরিসরে মরিচ চাষ করতে চাই।’
কামালের জমিটি এখন আশপাশের কৃষকদের কাছেও আগ্রহের জায়গা। কারণ মাত্র ১০ শতক জমিতে উন্নত জাতের মরিচের এমন আবাদ দেখে অনেকেই জানতে চাইছেন, কীভাবে চাষ করেছেন, কীভাবে পরিচর্যা করেছেন এবং ফলন কেমন হচ্ছে?
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কামাল শেখের জমিতে সুপার হট জাতের মরিচের প্রদর্শনী দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, ‘কৃষকের জমিতে সফল প্রদর্শনী তৈরি করতে পারলে সেটিই অন্য কৃষকদের জন্য সবচেয়ে কার্যকর উদাহরণ হয়। কামাল শেখের জমিতে সুপার হট মরিচের ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়া অবশ্যই ইতিবাচক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)