দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা ‘কালো আখ’
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কালো আখ বা ব্ল্যাক সুগারকেইন চাষ দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বর্তমানে গাজীপুরে এই আখ চাষে দেখা দিয়েছে ব্যাপক সাফল্য।
কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) জাতটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে রিলিজ করেছে ‘বিএসআরআই আখ ৪৯’ হিসেবে।
কৃষির বৈচিত্র্যায়ন ও বেসরকারি খাতে গবেষণার অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এই আখ চাষে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
মাঠ গবেষণায় দেখা গেছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে, কম খরচে এই আখের দ্বিগুণ ফলন লাভ করা সম্ভব। এতে একদিকে যেমন স্থানীয় আখ চাষিদের ভাগ্যের পরিবর্তন ঘটছে, অন্যদিকে দেশের বাণিজ্যিক ও চিবিয়ে খাওয়া আখের বাজারে সৃষ্টি হচ্ছে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), গাজীপুর আঞ্চলিক অফিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. নিলুফার ইসলাম আখের জাতটি সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, কৃষকরা যেটিকে ব্ল্যাক সুগারকেইন নামে চেনেন, সেটি মূলত বিএসআরআই উদ্ভাবিত ও অনুমোদিত ‘বিএসআরআই আখ ৪৯’ জাত।
ড. নিলুফার ইসলাম বলেন, বিএসআরআই আখ ৪৯ মূলত চিবিয়ে খাওয়া বা জুস বানানোর উপযোগী একটি জাত। এতে পানির পরিমাণ বেশি এবং সুগারের (চিনির) পরিমাণ তুলনামূলক কম থাকে।
তিনি আরো বলেন, চিবিয়ে খাওয়ার দিক থেকে বিএসআরআই আখ ৪৯ অতুলনীয়। এর বহিরাবরণ বেশ নরম ও গিটগুলো তুলনামূলক কোমল হওয়ায় এটি অতি সহজে চিবিয়ে খাওয়া যায়। একটি পরিপক্ক আখের ব্যাস হয় ৩ থেকে ৫ সেন্টিমিটার এবং একক আখ থেকে ১.৫ থেকে ১.৮ লিটার পর্যন্ত পুষ্টিকর রস পাওয়া সম্ভব।
এই জাতের সর্বোচ্চ গড় ফলন প্রতি হেক্টরে ১৭১ টন পর্যন্ত হতে পারে।
গবেষণাগারের সূত্রে জানা গেছে, বিএসআরআই আখ ৪৯-এর ১০০% আখের রসে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) পাওয়া গেছে মাত্র ৪০, যা বিএসআরআই আখ ৪২-এর জিআই (৪৪) থেকে কম এবং এটি আন্তর্জাতিক স্বীকৃত ‘লো-জিআই’ সীমার অন্তর্ভুক্ত। ফলে সাধারণ আখের তুলনায় এটি রক্তে শর্করা দ্রুত বাড়াবে না। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও লিভার সুরক্ষায় কার্যকর। পাশাপাশি এর রসে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, জিংক ও আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ উপাদানের সমৃদ্ধ উপস্থিতি পাওয়া গেছে।
মাঠ পর্যায়ের হিসেব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে প্রথম বছরে চাষ, চারা ও পরিচর্যা বাবদ মোট আনুমানিক ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা খরচ হয়। বিপরীতে এক বিঘা জমি থেকে ১৫ থেকে ১৮ টন আখ উৎপাদিত হয়, যা বাজারে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়। ফলে প্রথম বছরেই সব খরচ বাদ দিয়ে একজন কৃষকের নিট মুনাফা থাকে এক লাখ থেকে দেড় লাখ টাকা।
এই আখের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর ‘মুড়ি আখ’ বা ‘রেটুন’ ফলনের ক্ষমতা। একবার চারা রোপণ করার পর প্রথম বছরের ফসল কাটার পর গোড়া থেকে পুনরায় ১০ থেকে ১৫টি নতুন চারা গজায়। ফলে দ্বিতীয় ও তৃতীয় বছরে নতুন করে জমি তৈরি বা চারা কেনার কোনো খরচ থাকে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












