বাজারে সবজির দামে উত্তাপ, চড়া মাছ-গোশতও
রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেশির ভাগ সবজির দামই তুলনামূলক চড়া। বাজারে কাঁচা মরিচ, পটল, টমেটো, শিম ও বেগুনসহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। মাছের বাজারেও রয়েছে দামের বড় পার্থক্য। সাধারণ মাছ ২৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে পাওয়া গেলেও চাহিদাপন্ন ও বড় মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে এক হাজার টাকারও বেশি।
, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
এ ছাড়া ঝিঙ্গা ১০০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ ৮০ থেকে ১০০ টাকা এবং পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচকলা দাম ৪০ টাকা হালি। পাকা মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা, কাকরোল ৮০ থেকে ১০০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির মধ্যে সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে শিম। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং রসুন ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই-কাতল বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি। গুঁড়ো মাছ ৫৫০ থেকে ৬৫০ টাকা এবং পাঙ্গাস ২৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চাষের কই বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। এ ছাড়া, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। তবে ছোট ইলিশ, চিংড়ি, বাইম, দেশি কই কিংবা নদীর বেলে মাছের মতো চাহিদাপূর্ণ মাছ কিনতে গেলে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজিতে এক হাজার টাকার বেশি। চিংড়ির দাম ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি।
গোশতের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। কক মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৩০ থেকে ১৫০ টাকা। আর গরুর গোশত বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












