১,৫৪২ কোটি টাকার বাঁধ, টিকবে কিনা সংশয়:
সীমান্ত নির্ধারণের পরও মুহুরীর চরে জমিতে যেতে পারছেন না বাংলাদেশীরা
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ফেনী সংবাদদাতা:
সীমান্তবর্তী জনপদের দীর্ঘদিনের দুই দুঃখ- বর্ষায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মুহুরী-কহুয়া নদীর ভাঙন এবং সীমান্তের মুহুরীর চরে নিজেদের জমিতে যেতে না পারা। একদিকে প্রতি বছর বর্ষা এলেই বাঁধ ভেঙে কিংবা উপচে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা; অন্য দিকে কয়েক দশকের সীমান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগের পরও দলিল থাকা জমিতে চাষাবাদ করতে পারছেন না বাংলাদেশী কৃষকরা।
এই দুই সঙ্কটের কেন্দ্রেই রয়েছে পরশুরাম সীমান্তের মুহুরী নদী ও মুহুরীর চর। এবার ফেনীবাসীর বহুল প্রতীক্ষিত বাঁধ নির্মাণের জন্য ১ হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। কিন্তু প্রকল্পটি কিভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের একটি অংশ দুর্নীতি বন্ধ এবং দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, অতীতেও মুহুরী-কহুয়া নদীর বাঁধ নির্মাণ ও সংস্কারে বিপুল অর্থ ব্যয় হলেও টেকসই সমাধান হয়নি।
অন্য দিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত প্রক্রিয়ায় একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।
বাঁধ নির্মাণের পাশাপাশি আরেক সঙ্কট- মুহুরীর চর:
বাঁধ নির্মাণের খবরের পাশাপাশি প্রধানমন্ত্রীর ফেনী সফরকে ঘিরে মুহুরীর চরে বাংলাদেশীদের জমির অধিকার ফিরে পাওয়ার দাবিও নতুন করে সামনে এসেছে।
পরশুরাম সীমান্তের মুহুরীর চর নিয়ে বাংলাদেশ ও ভারতের বিরোধ দীর্ঘদিনের। নদীভাঙনের কারণে সীমানার বিভিন্ন চিহ্ন বিলীন হয়ে যাওয়ার পর প্রায় ২.৫ কিলোমিটার সীমান্ত এলাকা দীর্ঘদিন অমীমাংসিত ছিল।
দুই দেশের যৌথ জরিপের পর ২০১৪ সালে সীমানা নির্ধারণ করে অস্থায়ী কাঠের পিলার স্থাপন করা হয়। স্থানীয়দের দাবি, এর মাধ্যমে বাংলাদেশ কমপক্ষে ৬০-৭০ একর জমির মালিকানা ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু স্থায়ী সীমান্ত পিলার স্থাপন না হওয়ায় মাঠপর্যায়ে সমস্যার সমাধান হয়নি।
স্থানীয়দের অভিযোগ, জমির দলিল থাকলেও তারা সেখানে যেতে পারছেন না। ফলে বহু বছর ধরে তাদের জমি অনাবাদি পড়ে আছে।
৯ বছর পরও স্থায়ী পিলার নেই:
২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারত ১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তির প্রটোকল স্বাক্ষর করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে মুহুরীর চরসহ বিভিন্ন অমীমাংসিত সীমান্ত এলাকায় জরিপের উদ্যোগ নেয়া হয়।
পরবর্তী সময়ে যৌথ জরিপে মুহুরীর চরের সীমানা নির্ধারণ করা হলেও স্থায়ী পিলার স্থাপন হয়নি। স্থানীয়দের বক্তব্য, ভারতীয় পক্ষের সম্মতি না পাওয়ায় স্থায়ী সীমান্ত পিলার স্থাপন করা সম্ভব হয়নি।
এ দিকে অস্থায়ী কাঠের খুঁটিগুলোর অনেক নষ্ট হয়ে গেছে। জরিপ নম্বরযুক্ত লোহার পাতও অনেক ক্ষেত্রে মরিচা ধরে বিবর্ণ। ফলে মাঠপর্যায়ে সীমানা চিহ্নিত করা আরো কঠিন হয়ে পড়েছে।
৯২ একর জমির হিসাব কোথায়?
মুহুরীর চর নিয়ে পুরনো নথি ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিরোধপূর্ণ এলাকায় প্রায় ৯২ একর জমি রয়েছে। ২০১১ সালের প্রটোকল-সংশ্লিষ্ট তথ্যে এর মধ্যে বাংলাদেশকে ৭১.৯৪ একর এবং ভারতকে ২০.২০ একর দেয়ার কথা উল্লেখ করা হয়েছিল।
অর্থাৎ কাগজে মালিকানা নির্ধারণের প্রক্রিয়া এগোলেও বাস্তবে ভূমিমালিকরা তাদের জমিতে ফিরতে পারেননি।
স্থানীয়দের আরো অভিযোগ, ভারতের অংশে নদীভাঙন ঠেকাতে বিভিন্ন সময়ে গ্রোয়েন ও অন্যান্য নদী নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণের ফলে মুহুরী নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়েছে। এর প্রভাবে নদী পূর্ব থেকে পশ্চিমে সরে এসে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং চর সৃষ্টির ধরনও পরিবর্তিত হয়েছে বলে তাদের দাবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












