মুসলিম সন্তানের লাশ দাফন না করে পোড়ানোর অপচেষ্টা!
, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের লাশ নিয়ে পরিবারের মধ্যে তৈরি হয়েছে জটিলতা। মা বলছেন, ছেলে মুসলিম হয়েছে, তাই তাকে ইসলামী রীতি অনুযায়ী দাফন করতে হবে। অন্যদিকে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ হিন্দু পরিবারে জন্ম নেয়ায় তার মরদেহ হিন্দু রীতি অনুযায়ী পোড়াতে হবে।
পরিবারের দুই পক্ষের এমন দাবির কারণে হত্যাকা-ের পাঁচ দিন পরও শুভর লাশের দাফন সম্পন্ন হয়নি। প্রথমে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হলেও পরে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি এখন আদালতের বিবেচনায়।
আদালতের সিদ্ধান্তের পরই শুভর মরদেহ দাফন নাকি দাহ করা হবে, সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান জানান, শুভর বাবা হরি চন্দ্র দাস ও মা আয়েশা বেগমের মধ্যে ২০০৩ সালে বিবাহবিচ্ছেদ হয়। এরপর শুভ, তার মা এবং ভাই-বোন দ্বীন ইসলাম গ্রহণ করেন।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শুভ হলফনামার মাধ্যমে ধর্মান্তরিত হয়ে ‘বিল্লাল’ নাম গ্রহণ করেন। পরে মুসলিম রীতিতে কাবিনের মাধ্যমে বিয়ে করেন। তার স্ত্রী জুথিও মুসলিম এবং তাদের একটি সন্তান রয়েছে।
শুভর ভাই ইব্রাহিম বলেন, তারা দুই ভাই একসঙ্গে মুসলিম হয়েছেন এবং সুন্নতে খাৎনা করেন। এরপর দুজনই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার রওজাতুস সালেহীন মাদরাসায় পড়াশোনা করেছেন।
তবে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ জন্মসূত্রে হিন্দু। তাই সে ছেলের মরদেহ হিন্দু রীতি অনুযায়ী চিতায় পোড়াতে চায়। দুই পক্ষের দাবির কারণে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়কে শুভকে গুলি করে হত্যা করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












