ফরিদপুরে উৎপাদন হচ্ছে ৫০০ কোটি টাকার ‘কালো সোনা’
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজবীজ উৎপাদনে দেশের শীর্ষ জেলা ফরিদপুর। দেশের মোট পেঁয়াজবীজ উৎপাদনের প্রায় অর্ধেকই হয় এ জেলায়। চলতি বছরও জেলায় ৫০০-৫৫০ কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই সঙ্গে নিজস্ব খামারে উৎপাদিত বীজ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাজারজাত করছেন অনেক কৃষক ও উদ্যোক্তা। এতে বাজারে মানসম্মত বীজ সরবরাহের পাশাপাশি প্রতিযোগিতাও বাড়ছে।
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় প্রায় ১ হাজার ৮৫৪ হেক্টর জমিতে পেঁয়াজবীজ চাষ হয়েছে। এসব জমি থেকে প্রাক্কলিত ৯৬৪ টনের বেশি বীজ উৎপাদনের কথা রয়েছে। মানভেদে প্রতি মণ পেঁয়াজবীজ ২ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হয়। এ হিসাবে চলতি মৌসুমে ফরিদপুরে উৎপাদিত বীজের বাজারমূল্য ৫০০-৫৫০ কোটি টাকা।
জেলার অম্বিকাপুরের উদ্যোক্তা শাহীদা বেগমও পেঁয়াজবীজ উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতের সঙ্গে যুক্ত। চলতি বছর তিনি প্রায় ১০০ একর জমিতে পেঁয়াজবীজ আবাদ করে ৪০ টন বীজ উৎপাদন করেছেন। ‘খাঁন বীজ’ ও ‘নকশী কাঁথা’ নামে দুটি ব্র্যান্ডে এসব বীজ বাজারজাত করেন তিনি। প্রতিদিন গড়ে ৩০ মণের বেশি বীজ প্যাকেটজাত করা হয় তার প্রতিষ্ঠানে। এ কাজে যুক্ত রয়েছেন এলাকার নারী শ্রমিকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান বলেন, প্রতিকূলতার মধ্যেও উদ্যোক্তা ও কৃষকদের পরিশ্রমে এবার মানসম্পন্ন পেঁয়াজবীজ উৎপাদিত হয়েছে। বীজের মানোন্নয়ন, উৎপাদন ও সংরক্ষণসংক্রান্ত সমস্যা সমাধানে কৃষি বিভাগ নিয়মিতভাবে কৃষকদের সহযোগিতা করছে।
আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান জানান, প্রতিকূলতার মাঝেও উদ্যোক্তা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এবারো মানসম্পন্ন বীজ উৎপাদিত হয়েছে। প্রতিনিয়ত বীজের মানোন্নয়ন ও উৎপাদন এবং সংরক্ষণসংক্রান্তে চাষীদের সমস্যা সমাধানে নিবিড়ভাবে কৃষি বিভাগের পক্ষ থেকে কাজ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তান ও ৭টি মুসলিম দেশ গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের নিন্দা জানিয়েছে
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই শিশুর পেট থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লিবিয়ার ‘গেম ঘর’ থেকে মিশরের জেলখানায় ৬ বাংলাদেশি
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের টাকার জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না -বিমানমন্ত্রী
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়’
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭ মাসে ২ হাজারের বেশি শিশু এখনো নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত -তথ্য উপদেষ্টা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড়ে শরতের আকাশে হঠাৎ কুয়াশার দেখা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ের প্রভাব সড়কবাতিতেও, রাতে চলাচলে ভোগান্তি
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)