নিজস্ব প্রতিবেদক:
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রমে চাল ও আটার বরাদ্দ কমিয়েছে সরকার। চলতি অর্থবছরে ভর্তুকি মূল্যে এই দুই খাদ্যপণ্য বিক্রির লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ২ লাখ ৪০ হাজার টন চাল এবং ৩ লাখ ৫০ হাজার টন আটা বিক্রির লক্ষ্যমাত্রা নির্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাসপাতাল আছে, চিকিৎসার সরঞ্জামও আছে, কিন্তু চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে মিলছে না কাক্সিক্ষত সেবা। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বড় অংশের চিত্র এখন এমনই। ৪৯২টি কমপ্লেক্সে অনুমোদিত ১৬ হাজার ৭৮৪টি চিকিৎসক পদের অর্ধেকের বেশি শূন্য। এর মধ্যে ১০০টির বেশি কেন্দ্রে সংকট চরমে। কোথাও চিকিৎসক ঘাটতি ৭০ শতাংশ ছাড়িয়েছে।
সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের অভাবে ৪৩৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৩৪৪টিতে বন্ধ রয়েছে অস্ত্রোপচার। অনেক কেন্দ্রে অব্যবহৃত পড়ে আছে অপারেশন থিয়েটার। এক্স-রে, ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন গঠনমূলক ভূমিকা না রেখে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পত্রিকার পাতা খুললেই দেখা যায়, বিরোধী দলগুলোর কেবল ‘নাই নাই’ জিকির। দেশের উন্নয়ন কিংà বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
চরে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু জমিতে দেয়ার মতো সার পাচ্ছেন না অনেক কৃষক। কেউ দিনের পর দিন ঘুরে এক বস্তা সার জোগাড় করছেন, কেউ কিনছেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। আবার কেউ সার না পেয়ে জমির একাংশে আবাদ শুরুই করতে পারেননি। অথচ সরকারি গুদামে সারের মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর গুপ্তমনিতে ভুট্টা চাষের জন্য সার কিনতে গিয়ে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন কৃষক আল আমিন। তার অভিযোগ, একেক দোকানে একেক দাম চাওয়া হয়েছে। কোথাও এক বস্তা সারের দাম চাওয়া হয়েছে à বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সরকার ব্যয় নির্বাহের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় পরিচালন ও উন্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি পড়ানো ৯ হাজার ৯৮২ শিক্ষকের স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ছিল না। গণিতেও একই পরিস্থিতি। গণিত পড়ানো শিক্ষকদের মধ্যে ১০ হাজার ১৬৯ জনের স্নাতকে গণিত নেই। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে দেখা গেছে, ২০ হাজারের বেশি শিক্ষক স্নাতকে অন্য বিষয়ে পড়লেও ক্লাস নিচ্ছেন ইংরেজি ও গণিতে।
শুধু বিষয়ভিত্তিক যোগ্যতা নয়, শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণেও রয়েছে বড় ঘাটতি। মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষকদের পà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অপরিশোধিত তেলের ক্ষেত্রে বাংলাদেশে সরবরাহকারী দেশও খুব বেশি নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সরবরাহকারী তালিকায় সৌদি আরামকোর পাশাপাশি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনক রয়েছে।
ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি শ্রমবাজার ও রেমিট্যান্সে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মরত। দেশটি নতুন বিদেশগামী কর্মীদের বড় অংশেরও গন্তব্য। সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের সà বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি এবং তার দল পিটিআইয়ের প্রাদেশিক সরকার স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। ইমরানের মুক্তির দাবিতে সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভের মধ্যে নেয়া এ পদক্ষেপে জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিরোধীদের দমনে সরকারের এই কঠোর অবস্থান পরিস্থিতি শান্ত করার বদলে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্কুল বন্ধ। আংশিকভাবে ইন্টারনেট সেবাও বন্ধ। পণ্যবাহী কনটেইনার দিয়ে করে রাখা হয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের তৈরি নীতি ও কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক একমত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
আমির খসরু বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের সময়ের বিভিন্ন দায়িত্বের বোঝা বহন করতে হচ্ছে সরকারকে। এর সঙ্গে বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগারগাঁও এলাকায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে ক্যাবিনেট অনুমোদন দিলে সচিবালয় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সচিবালয় স্থানান্তরের জন্য প্রাথমিক প্রস্তুতির কাজ আমরা শেষ করেছি। আগামী মন্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটের আগুন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনা গেলেও সম্পূর্ণ নির্বাপণ ও তল্লাশি কার্যক্রম এখনও শেষ করা সম্ভব হয়নি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ভেতরের উত্তাপ ও ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতির কারণে চূড়ান্ত নির্বাপণে বিলম্ব হচ্ছে।
ঘটনাস্থলে তৎপরতা চালাতে গিয়ে ফায়ার সার্ভিসকে পুরান ঢাকার চিরচেনা সংকীর্ণ সড়ক এবং পানির তীব্র সংকটের মুখে পড়তে হয়। ঘনবসতিপূর্ণ এলাকার সরু গলির কারণে পানিবাহী ভারী গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে নেওয়া দু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।
রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান গুরুত্বপূর্ণ হলেও এ সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বà বাকি অংশ পড়ুন...












