হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অপরিশোধিত তেলের ক্ষেত্রে বাংলাদেশে সরবরাহকারী দেশও খুব বেশি নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সরবরাহকারী তালিকায় সৌদি আরামকোর পাশাপাশি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনক রয়েছে।
ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি শ্রমবাজার ও রেমিট্যান্সে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মরত। দেশটি নতুন বিদেশগামী কর্মীদের বড় অংশেরও গন্তব্য। সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের সবচেয়ে বড় উৎস। এছাড়া জ্বালানি পণ্য, সার ও শিল্পের কাঁচামাল আমদানিতেও রিয়াদের ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। সৌদি-হুথি সংঘাতের ভৌগোলিক ক্ষেত্র সুয়েজ খাল ও বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি হওয়ায় ঝুঁকি রয়েছে আন্তর্জাতিক নৌ-পরিবহনেও। সেক্ষেত্রে আমদানি ও রফতানিতে বিঘœ এবং পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব অভিঘাত একসঙ্গে তীব্র হলে রেমিট্যান্স, বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়ে দেশের সামগ্রিক অর্থনীতিকে বড় সংকটে ফেলতে পারে।
বেসরকারি খাতভিত্তিক অর্থনৈতিক ও বিনিয়োগ পরামর্শদাতা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের (পিইবি) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাশরুর রিয়াজ বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্য, বিশেষ করে অপরিশোধিত তেলের বাজার অনেকটাই সৌদি আরবের ওপর নির্ভরশীল। সেখানে বড় ধরনের বিঘœ তৈরি হলে ক্রুড অয়েলের সরবরাহ ও দামে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
ঝুঁকি শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয় জানিয়ে তিনি আরো বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও ছড়িয়ে পড়তে পারে। উন্নত দেশগুলোয় ভোগব্যয় ও অর্থনৈতিক কর্মকা- দুর্বল হলে বাংলাদেশের রফতানি হ্রাসের ঝুঁকিও থাকবে।’
বিসিআইসির তথ্যমতে, চলতি অর্থবছরে সৌদি আরব থেকে জিটুজি চুক্তির আওতায় মোট ৫ লাখ ২০ হাজার টন ইউরিয়া আমদানির ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৩ লাখ ২০ হাজার টন নিশ্চিতভাবে কেনার কথা এবং বাকি দুই লাখ টন ঐচ্ছিক চুক্তির আওতায়। ১৬ ও ২২ অক্টোবর একটি করে মোট দুটি জাহাজ সৌদি আরব থেকে ইউরিয়া নিয়ে দেশে পৌঁছার কথা রয়েছে। নভেম্বরের জন্য আরো দুটি জাহাজের লোডিং প্রক্রিয়া চলছে। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার পর বাংলাদেশে ইউরিয়া সরবরাহকারী সৌদি প্রতিষ্ঠান স্যাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস এ পর্যন্ত দুবার বন্দর পরিবর্তন করেছে। এখন পর্যন্ত সরবরাহ সচল থাকলেও আঞ্চলিক সংঘাত আরো বিস্তৃত হলে বিকল্প রুট ব্যবহারের সক্ষমতা কতটা টেকসই থাকবে, সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক উদ্ধারে অভিযানে গিয়ে বিএসএফ’র হাতে অপহৃত বাংলাদেশী দুই পুলিশ সদস্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরার লোমহর্ষক ঘটনা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন বাড়তি ১৩ হাজার কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর চুক্তি ও সীমান্ত নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিল, জাতীয় সংগীত পরিবর্তনের দাবিতে সমাবেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












