ঢাবির ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ, সম্পাদক আজাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (IASDSAA) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী জিএম মুজাহিদুল কাইয়ুম ফিরোজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অষ্টম ব্যাচের শিক্ষার্থী ড. মোহাম্মদ আজাদ উদ্দিন। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অ্যালামনাই পুনর্মিলনী ও দিনব্যাপী অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. সেকান্দার হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং পূবালী ব্যাংকের প্রতিনিধি সুলতানা সরিফুন নাহার।
স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ইশরাত রায়হান। এ ছাড়া উপস্থিত ছিলেন ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. জাহিদা গুলশান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজাদ উদ্দিনসহ ইনস্টিটিউটের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়, মেন্টরশিপ, বৃত্তি, গবেষণা, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অ্যালামনাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ, শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।