ওএমএসে চাল ও আটার বরাদ্দ কমালো সরকার
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রমে চাল ও আটার বরাদ্দ কমিয়েছে সরকার। চলতি অর্থবছরে ভর্তুকি মূল্যে এই দুই খাদ্যপণ্য বিক্রির লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ২ লাখ ৪০ হাজার টন চাল এবং ৩ লাখ ৫০ হাজার টন আটা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগের ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ ৪ হাজার টন চাল এবং ৪ লাখ ৪৯ হাজার টন আটা বিক্রি করেছিল সরকার।
বিক্রির লক্ষ্যমাত্রা কমার পাশাপাশি চলতি অর্থবছরে ওএমএস কর্মসূচিতে ভর্তুকির বরাদ্দও ৬৮৫ কোটি টাকা কমানো হয়েছে। বিদায়ী অর্থবছরে যেখানে এ খাতে বরাদ্দ ছিল ৪ হাজার ৯৬ কোটি টাকা, সেখানে চলতি অর্থবছরে তা কমিয়ে ৩ হাজার ৪১১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক সংকটের কারণে স্বল্প আয়ের মানুষ ইতোমধ্যেই নানামুখী চাপের মধ্যে রয়েছে। ওএমএসের বরাদ্দ অবিলম্বে সমন্বয় করা উচিত এবং বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি এই কর্মসূচিতে ভর্তুকিও বাড়ানো দরকার।
তিনি আরও বলেন, ওএমএসের পণ্য অবৈধ বাজারে চলে যাওয়ার কোনো প্রমাণ থাকলে অপব্যবহার রোধে সরকারের উচিত এর প্রাপ্যতা ও বিতরণ প্রক্রিয়া পর্যালোচনা করা। তবে বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচির সরবরাহ কমিয়ে আনা কোনোভাবেই যৌক্তিক নয় বলে তিনি মন্তব্য করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেয় ১ লাখ ২৭ হাজার টাকা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলাপোকার পর মোদির বিরুদ্ধের এবার নামছে ‘মাছি’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি-বিস্কুট
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি বিজ্ঞাপনের দাম পুনর্নির্ধারণের দাবি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাংবাদিকরা জাতির বিবেক -রবিউল আলম
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আ’লীগকে মাফ করতে চেয়েছিল জামত -রিজভী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইশরাক ভাই সমালোচনাকেও সাধুবাদ জানাবেন এবং নিজেকে শুধরে নিবেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












