ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আগারগাঁও এলাকায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে ক্যাবিনেট অনুমোদন দিলে সচিবালয় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সচিবালয় স্থানান্তরের জন্য প্রাথমিক প্রস্তুতির কাজ আমরা শেষ করেছি। আগামী মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকে আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি উত্থাপন করা হবে। ক্যাবিনেট অনুমোদন দিলে সচিবালয় স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
জাকারিয়া তাহের বলেন, বর্তমানে সচিবালয়ের বেশিরভাগ ভবন ১৯৬০-এর দশকে তৈরি হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সুরক্ষা ও সুরক্ষাজনিত ঝুঁকির কথা বিবেচনা করে এসব ভবনের মেরামত ও স্থায়ী বিকল্প খোঁজা জরুরি হয়ে পড়েছে। বর্তমান সচিবালয়ে প্রায়ই গাড়ি পার্কিং এবং স্থান সংকটের কারণে জটিলতা তৈরি হচ্ছে। অনেকগুলো মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে।
আগারগাঁও এলাকায় নতুন সচিবালয়ের জন্য কি পরিমাণ জায়গা বরাদ্দ হতে পারে জানতে চাইলে পূর্তমন্ত্রী বলেন, প্রায় ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জায়গার প্রয়োজন হতে পারে। যেটা সেখানে রয়েছে। বর্তমান সচিবালয়ে প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গা রয়েছে। নতুন জায়গায় গেলে বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ জায়গা পাওয়া যাবে।
নতুন স্থানে সচিবালয় নির্মাণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে বর্তমান ভবনগুলো কীভাবে ব্যবহার করা হবে জবাবে মন্ত্রী জানান, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। পুরোনো ভবনগুলো ব্যবহারযোগ্য থাকলে সেগুলো অন্য সরকারি দপ্তরের কাজে ব্যবহার করা হতে পারে। এখানে থাকলেও ভবনগুলো নতুন করে নির্মাণ করতে হবে। সবকিছু বিবেচনা করেই আমাদের মনে হয়েছে, এ বিষয়ে কিছু করা দরকার। তবে স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)