চকবাজারে আগুন:
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটের আগুন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনা গেলেও সম্পূর্ণ নির্বাপণ ও তল্লাশি কার্যক্রম এখনও শেষ করা সম্ভব হয়নি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ভেতরের উত্তাপ ও ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতির কারণে চূড়ান্ত নির্বাপণে বিলম্ব হচ্ছে।
ঘটনাস্থলে তৎপরতা চালাতে গিয়ে ফায়ার সার্ভিসকে পুরান ঢাকার চিরচেনা সংকীর্ণ সড়ক এবং পানির তীব্র সংকটের মুখে পড়তে হয়। ঘনবসতিপূর্ণ এলাকার সরু গলির কারণে পানিবাহী ভারী গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে নেওয়া দুরূহ হয়ে পড়ে। একই সঙ্গে আশপাশে প্রয়োজনীয় পানির উৎস না থাকায় পাইপ টেনে দূর থেকে পানি সরবরাহ করতে হয় অগ্নিনির্বাপক কর্মীদের।
গোডাউনে কোটি টাকার মালামাল, নিচে দাঁড়িয়ে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা:
আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কাটেনি ব্যবসায়ীদের দুশ্চিন্তা। কেউ হারানোর শঙ্কায় রয়েছেন ৪০ লাখ টাকার ব্যাগ, কেউবা নিজের দোকানের মালামাল ফিরে পাওয়ার অপেক্ষায়। আগুনে পুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানার উপায় নেই। কারণ, এখনো আগুন লাগা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না তারা।
তাই নিচে দাঁড়িয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা।
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকা-ের পর এমন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরেজমিনে দেখা যায়, আগুন লাগা ভবনের নিচে দাঁড়িয়ে রয়েছেন ব্যবসায়ী, কর্মচারী ও তাদের স্বজনরা। সবার চোখেমুখে অনিশ্চয়তা। কারও গোডাউনে লাখ লাখ টাকার পণ্য, কারও দোকানে জমা ছিল দীর্ঘদিনের পুঁজি। কিন্তু ভেতরে প্রবেশ করতে না পারায় সেই মালামাল কতটা অক্ষত রয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
ভবনটির ছয়তলার ডান পাশে গোডাউন রয়েছে ব্যবসায়ী রবিনের। সেখানে প্রায় ৪০ লাখ টাকার ব্যাগ মজুত ছিল বলে জানান তিনি। আগুন ছয়তলায় লাগায় তার গোডাউনের মালামাল নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে।
রবিন বলেন, ভবনটি সাততলা। এর পাঁচ, ছয় ও সাততলায় কসমেটিকস পণ্য ও ব্যাগের গোডাউন রয়েছে। নিচের তলাগুলোতে ব্যাগ ও কসমেটিকসের দোকান। তাদের গোডাউন ছয়তলার ডান পাশে। আগুনও লেগেছে ছয়তলায়। ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, তাই মালামালের অবস্থা জানা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার ব্যাগ ছিল। এখন যদি সব পুড়ে যায়, আমি সর্বস্বান্ত হয়ে যাব।
রবিনের ভাষ্য, পাঁচ ও ছয়তলায় গোডাউন থাকায় এসব তলায় সাধারণত কেউ থাকেন না। মালামাল নেওয়ার প্রয়োজন হলে ব্যবসায়ীরা সেখানে আসেন। সোমবার বিকেল ৫টার দিকে নিচের দোকানের এক কর্মচারীর মাধ্যমে আগুন লাগার খবর পান তিনি। এরপর থেকে এখন পর্যন্ত ভেতরে যেতে পারেননি।
রবিন জানান, পাঁচ, ছয় ও সাততলা মিলিয়ে ৫০টির বেশি গোডাউন রয়েছে। প্রতিটি গোডাউনে ২০ থেকে ৪০ লাখ টাকার মালামাল আছে। আগুন ছয় ও সাততলায় ছড়িয়ে পড়ায় এসব গোডাউনে থাকা পণ্য নিয়ে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












