নিজস্ব সংবাদদাতা:
পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভের গতকাল ৫ম দিনে আবারও উত্তপ্ত সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকা। শতাধিক কারখানার শ্রমিকরা আজও রাস্তায় নেমেছেন। একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। পুলিশ-শ্রমিক সংঘর্ষে দেড় শতাধিক আহত হয়েছেন। দুজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এদিকে দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তারা রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত ব্যাবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছে।
মালিক সমিতির দাবি, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষে বাকি অংশ পড়ুন...
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাকা ছুঁয়েছিলো; রতি উঠেছিলো তিন হাজার টাকায়। দেশের বাজারে সোনার দামের এ ওঠানামা কোনো আকস্মিক ঘটনা নয়। এর পেছনে রয়েছে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং বাজারের দীর্ঘ ইতিহাস।
স্বাধীনতার পর যে সোনার ভরি ছিলো ১৫০ টাকা, সেটিই গত জানুয়ারিতে কিনতে গুনতে হয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা।
গত পঞ্চান্ন বছরে সোনা দামি থেকে অতি দামি হয়ে উঠলেও বাংলাদেশে ধাতুটির দর নির্ধারণের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ নয়। এ জন্য দেশে বৈধভাবে সোনা আমদানি না হওয়াকে বড় ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী নম্বরপ্লেটের আকারেও ভিন্নতা আনার সুযোগ রাখা হয়েছে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রবিবার (১ নভেম্বর) এটি প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালার ৩৬ বিধি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাকি অংশ পড়ুন...
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, সম-আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এ অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উদ্যোগে প্রণীত খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে অ বাকি অংশ পড়ুন...
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ অর্থায়ন কর্মসূচি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এ কর্মসূচিতে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে। অনুদানের অর্থের সংস্থান করা হবে বà বাকি অংশ পড়ুন...
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচন ঘিরে কানাডার রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আগ্রহ বাড়ছে। নির্বাচনের ফলাফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলে গেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি এবং কানাডার সঙ্গে চলমান শুল্কবিরোধে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।
অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের ২০২৬ সালের সেপ্টেম্বরের এক জরিপে দেখা গেছে, ৭৩ শতাংশ কানাডীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কঠোর অবস্থান বজায় রাখার পক্ষে। তাদের মতে, জাতীয় স্বার্থ রক্ষায় কানাডার অপ্রয়োজনীয় ছাড় দ বাকি অংশ পড়ুন...
২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দর নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হতো। নতুন দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর হবে। শুধু ১২ কেজি নয় ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (এসসিপি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিঠবাকি অংশ পড়ুন...
ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের জন্য চালু হয়েছে ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক অর্থ স্থানান্তর সেবা। এখন একজন গ্রাহক অন্য গ্রাহকের কিউআর কোড স্ক্যান করেই সরাসরি তার ব্যাংক বা এমএফএস হিসাবে টাকা পাঠাতে পারবেন। এ জন্য আর ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা মোবাইল নম্বর টাইপ করতে হবে না। রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় চালু হওয়া এ ব্যবস্থায় ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ভুল হিসাবে টাকা চলে যাওয়া এবং লেনদেনে জালিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাতের শীর্ষনেতারা যখন ঢাকা-খুলনা লং মার্চে, তখন সেখানে দেখা গেল না এনসিপি শীর্ষনেতাদের। অথচ ১১ দলীয় ঐক্যের আগের লং মার্চগুলোয় একসঙ্গেই ছিলেন তারা। তাহলে এই জোটে কি ভাঙনের সুর বাজছে- এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গণে।
ঢাকা সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনে পাল্টাপাল্টি প্রার্থী ঘোষণায় একধরনের শীতল সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছে দল দুটির নেতাদের কথায়।
তবে এই দূরত্ব কি জোট ভাঙনের পূর্বাভাস, নাকি আসন্ন সিটি নির্বাচনে নিজেদের অবস্থান শক্তিশালী করে জামাতের সঙ্গে দরকষাকষির কৌশল- এ বিষয়টিই এখন রাজনৈতিক অঙ্গনে আলোà বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে সন্ত্রাসবাদী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রামে এসেছে।
জাহাজটি গতকাল দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য হিসেবে বলা হচ্ছে, সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশেঠবাকি অংশ পড়ুন...












