নিজস্ব প্রতিবেদক:
শহর থেকে গ্রাম- দেশের ছোট-বড় ফার্মেসি থেকে অনলাইন প্ল্যাটফর্ম, হাত বাড়ালেই মিলছে শিশুদের ফর্মুলা দুধ। অথচ আইন অনুযায়ী চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া তা বিক্রি করা দ-নীয় অপরাধ হলেও প্রশাসনের কড়াকড়ি ও নজরদারির অভাবে তা অবাধে চলছে।
দু-একটি দোকানে প্রেসক্রিপশন দেখতে চাইলেও বেশির ভাগ প্রতিষ্ঠানে মুখে বললেই অনায়াসে পাওয়া যায় এটি। বিশেষ কোনো শারীরিক জটিলতায় শিশুদের জন্য এর বিধান রাখা হলেও, অপ্রয়োজনীয় অবাধ বিক্রির সুযোগে এটি এখন বছরে অন্তত সাড়ে চার হাজার কোটি টাকার বাজারে পরিণত হয়েছে বলে জানান জনস্বাস্থ্য পুষ্টি বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে ৮ জনকে সরকারি নীতিমালা লঙ্ঘন করে সারের ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ ওঠেছে। ৮ জনের মধ্যে কারও কারও নেই গুদাম, নেই দোকান, কেউ থাকতেন প্রবাসে, কেউ করেন চট্টগ্রাম শহরে গ্যাসের ব্যবসা।
৮টি সার ডিলার যেসব প্রতিষ্ঠানের নাম দিয়েছে, এ নামে এলাকাগুলোতে কোনও দোকান নেই। এমন ব্যক্তিরাই এখন সরকারি খাতায় সারের ডিলার। সরেজমিনে গিয়ে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে চূড়ান্ত করা এ ডিলাররা হলেন- সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগরের হোসেন এন্টারপ্রাঠবাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضرت انس رضى الله تعالى عنه يَقُوْلُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْنِي بأم المؤمنين العاشرة عَلَيْهَا السَّلامُ فَدَعَوْتُ الْمُسْلِمِينَ إِلٰى وَلِيمَتِه أَمَرَ بِالأَنْطَاعِ فَبُسِطَتْ فَأُلْقِيَ عَلَيْهَا التَّمْرُ وَالأَقِطُ وَالسَّمْنُ وَقَالَ حَضرت عَمْرٌ رَضِيَ الله تَعَالَى عَنْهُ و عَنْ أَنَسٍ رَضِيَ الله تَعَالَى عَنْهُ بَنٰى بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ صَنَعَ حَيْسًا فِي نِطَعٍ.
অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ‘আশিরঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লি। শনিবার রাজধানীতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত সমাবেশ ঘিরে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। দিল্লিকে দুর্গে পরিণত করতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য। বসানো হয় ব্যারিকেড ও কাঁটাতারের স্পাইক স্ট্রিপ। অনেকে এই পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে বর্ণনা করেছে।
বিক্ষোভ দমাতে সাবেক চার মুখ্যমন্ত্রীসহ অন্তত সাত হাজার বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভ ঘিরে এদিন আন্দোলনের প্রধান à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসন্ন শীতের আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। উপত্যকাটির প্রায় ২০ লাখ অধিবাসীর পুরো অংশই এখন জরুরি আশ্রয় সহায়তার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
টানা সংঘাত, বারবার বাস্তুচ্যুতি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের পর ফিলিস্তিনিরা এখন বৃষ্টি, হাড়কাঁপানো ঠান্ডা ও ভয়াবহ বন্যার মুখে কোনো ধরনের পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই আরেকটি শীতের মুখোমুখি হতে যাচ্ছেন।
একদিকে মারাত্মক অর্থায়ন সংকট এবং অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের ত্রাণ সামগ্রী প্রবেশের ওপর কড়া বিধিনিষে-এই দু’টি কারণ পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।
বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভে সীমান্তে কাজ করা বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন।
বর্তমানে ওই ভারতীয় নাগরিক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম সাহাজুল ইসলাম (৩২)। তিনি জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।
বিজিবি ও বাকি অংশ পড়ুন...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ মোকাবিলা করতে আরও এক কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চারপাশের ৪ কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।
এই সিদ্ধান্তের মাত্র কয়েক ঘণ্টা আগে দিল্লি মেট্রো ও রাজধানীতে প্রবেশকারী ট্রেন চলাচলে কড়াকড়ি নিয়ে সরকারের কাছে প্রশ্ন রাখে দেশটির সুপ্রিম কোর্ট। এই ইস্যুতে আদালত বলেছে, ‘মাছি মারত বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশের এক কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে ঘটনাস্থল থেকে মাদক সেবনের নানা সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম। এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরের অপারেশনাল তথ্য, ছবি ও ভিডিও প্রকাশে কঠোর বিধিনিষেধ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া এসব তথ্য প্রচার করা হলে গণমাধ্যমকর্মীসহ সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বন্দরের ইতিহাসে এমন নজিরবিহীন সিদ্ধান্তকে স্বাধীন সাংবাদিকতায় সরাসরি হস্তক্ষেপ বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ কড়া বার্তার কথা জানানো হয়। এতে বলা হয়, ‘ক’ শ্রেণির কেà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে আবারও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডিআই)। ‘ইউজড কার পার্টস’ বা ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে কন্টেইনারের আড়ালে আনা হয়েছে একটি বিএমডব্লিউ স্পোর্টস/রেসিং কার, বিলাসবহুল বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাক।
গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৬ অক্টোবর) কাস্টমস গোয়েন্দার একটি দল চট্টগ্রাম বন্দরে সন্দেহভাজন পণ্যচালানটির পরীক্ষা করে এসব অনিয়ম শনাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের রাস্তার বেহালদশা স্থানীয় সরকার নির্বাচনের আগেই সংস্কার করা জরুরি। রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত অনেক সময় ডোবায় পরিণত হয়। দীর্ঘ সময় ধরে নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে ইট-সুরকি বের হয়ে গেছে।
নিয়মবহির্ভূত অতিরিক্ত ভারী ট্রাক ও যানবাহন চলাচলের কারণে দুর্বল ও পুরনো রাস্তাগুলো দ্রুত ভেঙে পড়ছে। এসব রাস্তা স্থানীয় সরকার নির্বাচনের à বাকি অংশ পড়ুন...












