আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
শহর থেকে গ্রাম- দেশের ছোট-বড় ফার্মেসি থেকে অনলাইন প্ল্যাটফর্ম, হাত বাড়ালেই মিলছে শিশুদের ফর্মুলা দুধ। অথচ আইন অনুযায়ী চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া তা বিক্রি করা দ-নীয় অপরাধ হলেও প্রশাসনের কড়াকড়ি ও নজরদারির অভাবে তা অবাধে চলছে।
দু-একটি দোকানে প্রেসক্রিপশন দেখতে চাইলেও বেশির ভাগ প্রতিষ্ঠানে মুখে বললেই অনায়াসে পাওয়া যায় এটি। বিশেষ কোনো শারীরিক জটিলতায় শিশুদের জন্য এর বিধান রাখা হলেও, অপ্রয়োজনীয় অবাধ বিক্রির সুযোগে এটি এখন বছরে অন্তত সাড়ে চার হাজার কোটি টাকার বাজারে পরিণত হয়েছে বলে জানান জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বাজারে অতিমাত্রায় সহজলভ্যতা ও বিভিন্ন প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপনের প্রভাবে এটি সাধারণ মানুষের কাছে মাতৃদুগ্ধের সহজ বিকল্পে পরিণত হয়েছে। ফলে দেশে ‘এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং’ বা শুধুই মায়ের দুধ পানের হার কমার পাশাপাশি শিশুদের পুষ্টি সূচকেও মারাত্মক অবনতি ঘটছে।
বাজারে ফর্মুলা দুধের অতিমাত্রায় সহজলভ্যতা ও চটকদার বিজ্ঞাপনের কারণে দেশে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের হার উল্লেখযোগ্য হারে কমেছে। বিবিএস-এর জরিপ অনুযায়ী, শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুর শুধু মায়ের দুধ পানের হার ৬৫ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে শুধু মায়ের দুধ পানের হার ৫৭ শতাংশ, যা ২০১৮ সালে ছিল ৬৫ শতাংশ। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্যেও এর সত্যতা মেলে। যেখানে দেখা যায়, শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুর শুধু মায়ের দুধ পানের হার ৬৫ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশে নেমে এসেছে।
গত সাত বছরে এই হার কেন প্রায় ১০ শতাংশ কমলো- জানতে চাইলে পুষ্টিবিদগণ যে বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিয়েছেন, তা হলো শহর থেকে গ্রাম- সব স্তরের বাজারে ফর্মুলা দুধের অতিমাত্রায় সহজলভ্যতা। এই সহজলভ্যতার নেপথ্যে চিকিৎসকদের একাংশের অনৈতিক সুবিধা গ্রহণ ও প্রচারণা, আইনের প্রচার ও কঠোর প্রয়োগের অভাব, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বা কনটেন্ট তৈরি করে কিছু পুষ্টিবিদের ফর্মুলা দুধের পক্ষে প্ররোচনা এবং মাঠপর্যায়ে মাতৃদুগ্ধ পানের গুরুত্ব নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)