উত্তরাঞ্চলের রাস্তা যেন মরণফাঁদ
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের রাস্তার বেহালদশা স্থানীয় সরকার নির্বাচনের আগেই সংস্কার করা জরুরি। রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত অনেক সময় ডোবায় পরিণত হয়। দীর্ঘ সময় ধরে নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে ইট-সুরকি বের হয়ে গেছে।
নিয়মবহির্ভূত অতিরিক্ত ভারী ট্রাক ও যানবাহন চলাচলের কারণে দুর্বল ও পুরনো রাস্তাগুলো দ্রুত ভেঙে পড়ছে। এসব রাস্তা স্থানীয় সরকার নির্বাচনের আগেই সংস্কারসহ দলীয় বিরোধ, বলয় ও লবিং-গ্রুপিং নিরসন করতেই হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ, কৃষকের সার সংকট, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, খাসপুকুর, জমি, বালুঘাটের দখল, খাদ্যগুদাম, সাব-রেজিস্ট্রি, ভূমি অফিস ও মাদক সিন্ডিকেট বন্ধ না হলে এর মাসুল কড়াইগে-ায় দিতে হবে বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারকদের বলে মনে করছেন সচেতন মহল।
রাস্তার বেহালদশার কারণে পরিবহন খরচ ও সময় বৃদ্ধি পাচ্ছে। ভাঙাচোরা রাস্তার কারণে গাড়ি চলে খুব ধীরগতিতে। এতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় ও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। কৃষি ও ব্যবসার ক্ষতি করে উত্তরাঞ্চল থেকে শাকসবজি ও কৃষিপণ্য অন্যান্য শহরে নেওয়ার সময় নষ্ট হয়ে পচে যাওয়ার আশঙ্কা থাকে, যা কৃষকদের আর্থিক ক্ষতির মুখে ফেলছে। রাস্তার খানাখন্দের কারণে প্রায়শই অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভিন্ন অভিযোগের জবাব দিলো এনপিসিবিএল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮০টি স্বর্ণের বার উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)