তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লি। শনিবার রাজধানীতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত সমাবেশ ঘিরে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। দিল্লিকে দুর্গে পরিণত করতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য। বসানো হয় ব্যারিকেড ও কাঁটাতারের স্পাইক স্ট্রিপ। অনেকে এই পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে বর্ণনা করেছে।
বিক্ষোভ দমাতে সাবেক চার মুখ্যমন্ত্রীসহ অন্তত সাত হাজার বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
বিক্ষোভ ঘিরে এদিন আন্দোলনের প্রধান কেন্দ্র যন্তর মন্তরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা, ব্যারিকেড ও গণপরিবহনে বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ রাখা হয় দিল্লির প্রায় অর্ধশত মেট্রোরেল স্টেশন। বিক্ষোভের একদিন আগে থেকেই অন্যান্য প্রদেশ থেকে রাজধানীতে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগ। এই পরিস্থিতিতেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সিজেপি।
বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথে লাউডস্পিকারে হিন্দি ও ইংরেজি ভাষায় সতর্কবার্তা প্রচার করা হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার (বিএনএসএস) ১৬৩ ধারায় নিষিদ্ধ জমায়েত, মিছিল, সড়ক অবরোধ ও অন্যান্য কর্মকা- থেকে বিরত থাকতে বলা হয় এসব বার্তায়।
মেট্রোরেলের ৫৭টি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়। যদিও পরে তা কমিয়ে ৪৫টিতে নামিয়ে আনা হয়। যানজটের আশঙ্কায় ভোর থেকে দুপুর পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সব মেইল ও এক্সপ্রেস ট্রেন চলাচল বাতিল করা হয়।
সিইসির পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন দিল্লির বাইরে বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের সময় আটক করা হয় প্রায় ৪০০ জনকে। চেন্নাইয়ের অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) ও অল ইন্ডিয়া ইয়ুথ ফেডারেশনের (এআইওয়াইএফ) কর্মীরা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়।
চ-ীগড়ে আম আদমি পার্টি (আপ) ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এছাড়া কলকাতায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংহতি মিছিলের ডাক দেন। পাটনা ও হায়দরাবাদেও ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












