বরগুনা সংবাদদাতা:
ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের এ ধরনের ভালো কাজগুলো বারবার একটু মনে করিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ এ আহ্বান জানান।
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) ফ্যামিলি কার্ড দিয়েছেন মায়েদের। মায়েদের শক্তিশালী করেছেন। মায়েদের নামে হবে (ফ্যামিলি কার্ড)। মায়েরাই এই সুফল ভোগ করবেন। মায়েদের দুইটা সন্তাঠবাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
চরে ভুট্টা চাষের মৌসুম শুরু হয়েছে। কিন্তু জমিতে দেয়ার মতো সার পাচ্ছেন না অনেক কৃষক। কেউ দিনের পর দিন ঘুরে এক বস্তা সার জোগাড় করছেন, কেউ কিনছেন সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। আবার কেউ সার না পেয়ে জমির একাংশে আবাদ শুরুই করতে পারেননি। অথচ সরকারি গুদামে সারের মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর গুপ্তমনিতে ভুট্টা চাষের জন্য সার কিনতে গিয়ে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন কৃষক আল আমিন। তার অভিযোগ, একেক দোকানে একেক দাম চাওয়া হয়েছে। কোথাও এক বস্তা সারের দাম চাওয়া হয়েছে à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে কাঁচা পেঁপের দাম অস্বাভাবিকভাবে কমেছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে মাত্র ৪ থেকে ৫ টাকায়। গত এক সপ্তাহ ধরে বাজারে এই অবস্থা চলছে।
তবে পেঁপে দামের পতন নিম্ন আয়ের ক্রেতাদেরকে স্বস্তি দিয়েছে। মূল্যস্ফীতির বাজারে অন্য সবজির দাম বেশি থাকায় অনেকেই পেঁপের ওপর ঝুঁকছেন। ব্যবসায়ীরাও বলছেন, দাম কমায় বিক্রিও বেড়েছে। তবু সরবরাহ বেশি থাকায় বিপাকে পড়েছেন কৃষক, আড়তদার ও ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা যায়, গত বছর খুচরা বাজারে কাঁচা পেঁপের কেজি সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকায় উঠেছিল। সেই আশায় এà বাকি অংশ পড়ুন...
১। ছাগল মানুষের চেয়ে সাবধান। কারণ, সে রাখালের ডাক শুনে ঘাস খাওয়া বন্ধ করে ও তার দিকে দৌড়ে আসে। পক্ষান্তরে মানুষ মহান আল্লাহ পাক উনার আহ্বান শুনে উনার দিকে দৌড়ে যায় না এবং পাপ কাজ থেকে বিরত হয় না।
২। অসৎ লোকের সংসর্গে থাকলে সে সৎলোকের প্রতি অসৎ ভাব জন্মিয়ে দেয়।
৩। যদি কেউ আমাকে মদ ও দুনিয়াদারীর প্রতি আহ্বান করে, তাহলে আমি দুনিয়াদারীকে অধিক অপছন্দ করব।
৪। যখন দেখব, তোমার মনে বিন্দুমাত্রও মহান আল্লাহ পাক উনার বিরোধিতা নেই তখনই আমি বুঝব, তুমি প্রকৃত মা‘রিফাত লাভ করেছ।
৫। অনন্ত সুখময় জান্নাত শুধুমাত্র কয়েকদিনের বাহ্যিক কিছু আনুষ্ঠà বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
দুটি মাছ ধরার নৌকা আছে মফিজউদ্দিনের। অথচ জেলে কার্ড নেই, মেলে না সরকারি সহায়তাও। অন্যদিকে সংসারের খরচ থেমে নেই। তাই মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চললেও জীবিকার তাগিদে পদ্মা নদীতে নামতে হচ্ছে তাকে। প্রশাসনের টহল এড়িয়ে জাল ফেলছেন, মাছ ধরছেন, আবার অভিযান আসার খবর পেলে ফিরছেন তীরে।
মফিজ উদ্দিন বলেন, আমার দুটি মাছ ধরার নৌকা থাকার পরও জেলে কার্ড পাইনি। কিন্তু সহায়তা পায় ভ্যানচালক-কৃষক, যারা কোনো মাছ ধরে নাই। তাহলে সরকারের দেওয়া অবরোধ কীভাবে মানব? সংসার আছে তো। সেখানে তো কোনো অবরোধ চলে না। আর অন্য কোনো কাজও জা বাকি অংশ পড়ুন...
* পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
‘নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃজনে আর রাত ও দিনের ক্রমাবর্তনে সে সকল লোকদের জন্য অসংখ্য নির্দশন বিদ্যমান’। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : ৩/১৯০)
* পবিত্র কুরআন শরীফে হযরত ইবরাহীম আলাইহিস সালাম সম্পর্কে উদ্ধৃত হয়েছে- ‘যখন হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি উনার চাচা ও উনার সম্প্রদায়কে বললেন, এই মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা রত রয়েছ। তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি। তিনি বললেন, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃ-পুরুষরাও রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে। তারা বলল, আপনি কি আমাদের নি বাকি অংশ পড়ুন...
কিডনী আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়। যখন কিডনীর ছাঁকনী বা ফিল্টার গুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন শরীর থেকে প্রয়োজনীয় প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। শরীর থেকে প্রোটিন বের হওয়ায় এ অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নেফ্রোটিক সিনড্রোম বলে।
নেফ্রোটিক সিনড্রোম আসলে কোন রোগ নয়, এটি কিডনীর সমস্যা লক্ষণ। কিডনীর মধ্যে গ্লোমেরুলাস নামক অতিক্ষুদ্র রক্তনালির গুচ্ছ থাকে, এর কাজ হলো রক্তকে পরিশোধন করা। সুস্থ অবস্থায় কিডনীর ছাঁকনিগুলো শরীরের প্রয়োজনীয় প্রোটিনকে ধরে বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সরকার ব্যয় নির্বাহের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় পরিচালন ও উন্à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বে প্রতি পাঁচ থালা খাবারের প্রায় এক থালা ফেলে দেওয়া হয়। বছরে এভাবে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার। অথচ ২০২৫ সালে বিশ্বের ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার্ত ছিলো। অর্থাৎ, প্রতি ১৩ জনে প্রায় একজন পর্যাপ্ত খাবার পায়নি।
আলজাজিরার এক প্রতিবেদনে বিশ্বের ক্ষুধা পরিস্থিতি, কোন দেশগুলোতে সবচেয়ে বেশি খাবার নষ্ট হয়, তা তুলে ধরা হয়েছে।
বিশ্বে ক্ষুধার হার টানা তৃতীয় বছরের মতো কমেছে। তবে করোনার আগের সময়ের তুলনায় তা এখনো বেশি। জাতিসংঘের ‘বিশ্বে খাদ্যনিরাপত্তা ও পুষ্টির পরিস্থিতি’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পানামায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূ-কম্পনের পর ৭৪৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।
পানামা বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক লুকে সংবাদমাধ্যম লা প্রেসাকে বলে, তাত্ত্বিক ধারণা ও অতীতের তথ্য অনুযায়ী, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পের পর এক থেকে দুই মাস পর্যন্ত পরাঘাত হতে পারে।
ভূমিকম্পটির উৎপত্তি ছিলো ভূপৃষ্ঠের ১০ কিলোমিটারেরও কম গভীরে। ভূমিকম্পের ফলে নির্গত শক্তির কারণে ভূ-ত্বকের বিভিন্ন অংশ এখনো নিজেদের অবস্থান পুনর্বিন বাকি অংশ পড়ুন...












