বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
বিশ্বে প্রতি পাঁচ থালা খাবারের প্রায় এক থালা ফেলে দেওয়া হয়। বছরে এভাবে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার। অথচ ২০২৫ সালে বিশ্বের ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার্ত ছিলো। অর্থাৎ, প্রতি ১৩ জনে প্রায় একজন পর্যাপ্ত খাবার পায়নি।
আলজাজিরার এক প্রতিবেদনে বিশ্বের ক্ষুধা পরিস্থিতি, কোন দেশগুলোতে সবচেয়ে বেশি খাবার নষ্ট হয়, তা তুলে ধরা হয়েছে।
বিশ্বে ক্ষুধার হার টানা তৃতীয় বছরের মতো কমেছে। তবে করোনার আগের সময়ের তুলনায় তা এখনো বেশি। জাতিসংঘের ‘বিশ্বে খাদ্যনিরাপত্তা ও পুষ্টির পরিস্থিতি’ শীর্ষক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৭ দশমিক ৮ শতাংশ মানুষ ক্ষুধার মুখে ছিলো। ২০২৪ সালে এ হার ছিলো ৮ দশমিক ১ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছিলো। তবে ২০১৯ সালের তুলনায় ২০২৫ সালে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিলো প্রায় ৬ কোটি ১০ লাখ বেশি।
আফ্রিকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি:
বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় আফ্রিকায় অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা বেশি। ২০২৫ সালে মহাদেশটিতে আনুমানিক ৩০ কোটি ৯০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগেছে। অর্থাৎ, আফ্রিকার প্রতি পাঁচজনের একজন পর্যাপ্ত পুষ্টিকর খাবার পায়নি। বিশ্বের ক্ষুধার্ত মানুষের প্রায় অর্ধেকই আফ্রিকার বাসিন্দা।
এশিয়ায় অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ছিলো ২৯ কোটি ২০ লাখ, যা অঞ্চলটির জনসংখ্যার ৬ শতাংশ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে এ সংখ্যা ছিলো ৩ কোটি ২০ লাখ, মোট জনসংখ্যার ৪ দশমিক ৮ শতাংশ।
দেশভিত্তিক ক্ষুধা পরিস্থিতির চিত্রও উদ্বেগজনক। ২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ১২২টি দেশের পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এতে অপুষ্টি, শিশুদের বয়সের তুলনায় কম উচ্চতা, উচ্চতার তুলনায় কম ওজন এবং শিশুমৃত্যুর তথ্য বিবেচনায় নেওয়া হয়। সূচকে ১০০-এর মধ্যে ৩৫ বা তার বেশি স্কোরকে ‘উদ্বেগজনক’ ধরা হয়।
সূচক অনুযায়ী, আটটি দেশে ক্ষুধার পরিস্থিতি উদ্বেগজনক। এর সাতটিই আফ্রিকায়। সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে সোমালিয়া। এরপর রয়েছে, কঙ্গো প্রজাতন্ত্র, চাদ ও মাদাগাস্কার। সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও ইয়েমেনের পরিস্থিতিও উদ্বেগজনক হিসেবে চিহ্নিত হয়েছে।
এফএওর হিসাব অনুযায়ী, বিশ্বে উৎপাদিত খাবারের প্রায় ১৩ শতাংশ ফসল তোলার পর থেকে দোকানে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। সংরক্ষণ, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের সময় এ ক্ষতি হয়। ফলমূল ও সবজির অপচয় সবচেয়ে বেশি। দোকানে পৌঁছানোর আগেই নষ্ট হওয়া খাবারের আর্থিক মূল্য বছরে ৪০০ বিলিয়ন ডলারের বেশি।
দোকান, রেস্তোরাঁ ও পরিবারগুলোও বিপুল পরিমাণ খাবার ফেলে দেয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাবে, ২০২২ সালে ভোক্তাদের জন্য সরবরাহ করা খাবারের প্রায় এক-পঞ্চমাংশ, অর্থাৎ ১০৫ কোটি টন নষ্ট হয়েছে। ২০ টন করে খাবার বহন করতে পারে-এমন ৫ কোটি ২৫ লাখ ট্রাকের সমান এই পরিমাণ।
খাবারের অপচয়ের সবচেয়ে বড় অংশ ঘটে পরিবারে। মোট অপচয়ের ৬০ শতাংশের জন্য দায়ী পরিবারগুলো। রেস্তোরাঁ ও অন্যান্য খাদ্যসেবা খাতে অপচয় হয় ২৮ শতাংশ। দোকানপাটের অংশ ১২ শতাংশ।
ইউএনইপির মতে, মাথাপিছু খাবার নষ্টের দিক থেকে শীর্ষে রয়েছে মালদ্বীপ। এরপর রয়েছে সিরিয়া, ডোমিনিকান রিপাবলিক, সেশেলস, মেক্সিকো ও তিউনিসিয়া। এসব দেশে মাথাপিছু বছরে ২১০ কেজির বেশি খাবার নষ্ট হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের বক্তব্যের সময় ১৩ দেশের ওয়াকআউট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের সন্ত্রাসী প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












