আল ইহসান ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’র তা-বে ২০৮ জনের প্রাণহানির পর আবারো ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে আরেক টাইফুন ‘ফাং-ওং’। এ অবস্থায় গতকাল শনিবার (৮ নভেম্বর) ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো প্রাণঘাতী ঝড়ো হাওয়া এবং ধ্বংসাত্মক বাতাসের বিষয়ে সতর্ক করেছে।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, টাইফুন ‘ফাং-ওং’ দেশের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আজ রোববার রাতে নতুন এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। ১৫০০ কিলোমিটার বিস্তৃত এই টাইফুনের বিশাল প্রবাহে ইতোমধ্যেই পূà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে ভয়াবহ তা-ব চালিয়ে ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) এটি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪৯ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ে হতাহতদের উদ্ধার করতে ২ লাখ ৬০ হাজার সেনা নিয়োজিত আছে।
ভিয়েতনাম সরকার জানিয়েছে, টাইফুনের কারণে ছয়টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ইতিমধ্যে কয়েকশ ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিয়েতনামে গত কয়েকদিন ধরেই অতিবৃষ্টি এবং বন্যা অব্যাহত আছে। এরমধ্যে এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হেনেছে দেশটিতে।
ভঠবাকি অংশ পড়ুন...
বাংলাদেশে দ্রুত বাড়ছে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি আসক্তি। সরকারি হিসাবে, বর্তমানে দেশে অনলাইন জুয়ায় আসক্ত মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি।
তবে পর্যবেক্ষক মহল মনে করেন সরকারী এই হিসেব অন্যান্য পরিসংখ্যানের মতই চরম ভূল। অনলাইনে জুয়ায় আসক্ত এখন ২ কোটিরও বেশী। এই প্রবণতা সমাজে আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ ও অপরাধ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সরকার।
এই পরিস্থিতিতে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবী করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফেসবুক, গুগল ও টিকটকের মতো আনà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কয়েক দিন ধরে প্রবল বর্ষণের জেরে বড় ভূমিধস ঘটেছে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এলগেও মারাকোয়েতের চেসোঙ্গোচ জেলার পাহাড়ি অঞ্চলে। এতে নিহত হয়েছে অন্তত ২১ জন এবং নিখোঁজ আছে ৩০ জন।
গত শনিবার গভীর রাতে চেসোঙ্গোচ জেলার রিফ্ট উপত্যকা অঞ্চলে ঘটেছে এই ভূমিধস। নিহত ও নিখোঁজের পাশাপাশি বেশ কয়েক ডজন মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিধসে রিফ্ট উপত্যকা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে এবং ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে সড়ক যোগাযোগ নেটà বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কাফির-মুশরিক, ইহুদী-নাছারা, হিন্দু-বৌদ্ধ, মজুসী এবং বিধর্মী বা অমুসলিমদের এখনো সময় আছে তওবা করার। তওবা করে ঈমান আনা অথবা মুসলমানদের কা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় দেশের ৪ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশের উপকূলের কাছে একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে।
লঘুচাপের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. ২৪ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় একটি সেতুর গার্ডারে মারাত্মক ফাটল দেখা দিয়েছে।
৬৫ বছরের পুরোনো এই সেতুটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এতে বড় দুর্ঘটনার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বর্তমানে জোড়াতালি দিয়ে কোনোমতে যোগাযোগ সচল রাখার চেষ্টা করছে।
বামরাইল বাজারের পাশে খালের ওপর অবস্থিত এই সেতুটির তিনটি গার্ডারের মধ্যে দু’টিতেই ফাটল ধরেছে, যা পুরো সেতুর নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।
পথচারী ও চালকরা জানান, সà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারকর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করবেন প্রধান বিচারক।
দেশের বর্তমান প্রেক্ষাপটে এবারের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে সম্প্রতি পাঠানো নিম্ন আদালতের এক হাজার একশতাধিক বিচারকেà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ক্যারিবিয়ান অঞ্চলের জ্যামাইকায় আঘাত হেনেছে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক ঝড় হারিকেন মেলিসা। ঝড়টির তা-বে সেখানকার অনেক ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠাকামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে গত ২৯ অক্টোবর জ্যামাইকাকে ‘দুর্যোগপূর্ণ অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছিলো জ্যামাইকার প্রধানমন্ত্রী। এছাড়া অব্যাহত বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কা থেকে সাধারণ মানুষকে ঘরের ভেতরই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসবের সঙ্গে যুক্ত হয়েছে কুমিরের হামলার আশঙ্কা। অতি বৃষ্টির কারণে পানাধারগুলো উপচে পড়ায় লোকালয়ে অনেক কুমির ঢুকে পড়েছে বঠবাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “আমার সম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার আলোচনাকে বুলন্দ করেছি। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি বলেন, ছাত্রদল ও শিবির নানা বাস্তবতায় এতদিন ক্যাম্পাসে যেতে পারতো না, প্রকাশ্যে পরিচয়ও দিতো না। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয়জয়কার, এটা আমার কাছে রহস্যজনক।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর একটি হোটেলে ‘পলিটিক্স ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর এই চারটি বিশ্ববিদ্যালয়ে শি বাকি অংশ পড়ুন...












