‘কালমায়েগি’র রেশ না কাটতেই ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ফাং-ওং’
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’র তা-বে ২০৮ জনের প্রাণহানির পর আবারো ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে আরেক টাইফুন ‘ফাং-ওং’। এ অবস্থায় গতকাল শনিবার (৮ নভেম্বর) ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো প্রাণঘাতী ঝড়ো হাওয়া এবং ধ্বংসাত্মক বাতাসের বিষয়ে সতর্ক করেছে।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, টাইফুন ‘ফাং-ওং’ দেশের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, আজ রোববার রাতে নতুন এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে। ১৫০০ কিলোমিটার বিস্তৃত এই টাইফুনের বিশাল প্রবাহে ইতোমধ্যেই পূর্ব ফিলিপাইনের কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং বাতাস বয়ে যাচ্ছে।
কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, ‘এটি প্রায় পুরো দেশকে আচ্ছন্ন করতে পারে। ’
‘ফাং-ওং’ এর স্থানীয় নাম ‘উওয়ান’। এর প্রভাবে বর্তমানে সর্বোচ্চ ১৭০ কিলোমিটার ঘণ্টা বেগে দমকা হাওয়া বইছে। ভূমির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে সাথে গতিবেগ ১৮৫ কিলোমিটার পর্যন্ত তীব্র হতে পারে।
আবহাওয়া ব্যুরো বলছে, এটি ঘরবাড়ি ধ্বংস, গাছপালা এবং কাঠামো উপড়ে ফেলার মতো শক্তিশালী।
পূর্ব ফিলিপাইনের প্রদেশগুলোতে, বিশেষ করে বিকোল অঞ্চলের পাশাপাশি সামারের কিছু অংশে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি ব্যাপক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে। অন্যদিকে উত্তর ও মধ্য লুজনে ১০০-২০০ মিমি বৃষ্টিপাত হতে পারে।
নিম্নভূমি এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু ভূমিতে সরে যেতে এবং সমস্ত সামুদ্রিক কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। উপকূলীয় সম্প্রদায়গুলো প্লাবিত হতে পারে- এমন ধ্বংসাত্মক ঝড়ের সতর্কতা জারি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












