৩ শতাধিক বিচারককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারকর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করবেন প্রধান বিচারক।
দেশের বর্তমান প্রেক্ষাপটে এবারের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে সম্প্রতি পাঠানো নিম্ন আদালতের এক হাজার একশতাধিক বিচারকের পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব এবং পৃথক সচিবালয় গঠনের বিষয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এ সভায় আলোচনা হতে পারে।
সভা সূত্রে জানা গেছে, পদোন্নতির প্যানেলে রয়েছেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ৩৪৫ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২০৭ জন, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ৫৫১ জন।
সব মিলিয়ে এবারের পদোন্নতির প্যানেলে ১ হাজার ১০৩ জন বিচারিক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী পদোন্নতি সংক্রান্ত পদক্ষেপ নেবে আইন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধান বিচারকর উদারতার সুযোগে অতীতে আওয়ামী লীগের সময় সুবিধাপ্রাপ্ত একটি বিতর্কিত গ্রুপ এবারও পদোন্নতি নিশ্চিত করতে সক্রিয় রয়েছে।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়, এবারের ফুলকোর্টে ২০২৬ সালের ক্যালেন্ডার ও পদোন্নতি সংক্রান্ত কয়েকটি বিষয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আড়াই শতাধিক নতুন পদ সৃষ্টি হওয়ায় বিভিন্ন ব্যাচের একসঙ্গে পদোন্নতির প্রস্তাব এসেছে। ফলে এবারের সংখ্যা তুলনামূলক বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)