ভিয়েতনামে টাইফুন কালমায়েগির আঘাত
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে ভয়াবহ তা-ব চালিয়ে ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) এটি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪৯ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ে হতাহতদের উদ্ধার করতে ২ লাখ ৬০ হাজার সেনা নিয়োজিত আছে।
ভিয়েতনাম সরকার জানিয়েছে, টাইফুনের কারণে ছয়টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে ইতিমধ্যে কয়েকশ ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিয়েতনামে গত কয়েকদিন ধরেই অতিবৃষ্টি এবং বন্যা অব্যাহত আছে। এরমধ্যে এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হেনেছে দেশটিতে।
ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় টাইফুন আঘাত হানার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে এটি দাক লাক এবং গিয়া লাই প্রদেশের ওপর আছে।
টাইফুনের কারণে সাতটি শহরের শত শত মানুষ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে আছে বলে সতর্কতা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ।
ঝড়ের তা-বে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বাড়িঘরের ছাদ উড়ে যাওয়া, হোটেলের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শক্তিশালী ঝড়ো বাতাসে অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে সড়কে পড়েছে।
ভিয়েতনামের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, টাইফুন কালমায়েগির প্রভাবে দক্ষিণ চীন সাগরে ২৬ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়ের কবল থেকে বাঁচতে শুরু থেকেই ব্যাপক তৎপরতা শুরু করে ভিয়েতনাম সরকার। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)