নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিশ্চয়তায় ২০২৭ সালে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পরিকল্পনায় পরিবর্তন আসছে।
আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি এলএনজি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। অর্থাৎ প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত আগামী মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে। ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী এবং বাসযাত্রী হিসেবে একসঙ্গে পুরো পরিবার অথবা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, গত ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একসময় পোলট্রি খামার করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়েছিলেন দেশের অনেক উদ্যোক্তা। লাভের আশায় কেউ ঋণ নিয়েছেন, কেউ আবার নিজের সঞ্চয় ভেঙে মুরগির খামার গড়ে তুলেছেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টে গেছে। মুরগির খাবার, বাচ্চা ও ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরির বাড়তি খরচ। উল্টো বাজারে কমেছে মুরগির বিক্রয়মূল্য। উৎপাদন খরচের সঙ্গে বিক্রির দামের সামঞ্জস্য না থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে খামারিদের। অনেকের কাছে এখন খামার চালু রাখাই বড় চ্যালেঞ্জ।
নাটোর সদর উপজেলার বà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে প্রশাসনে অতিরিক্ত সচিব এবং পুলিশে পরিদর্শক থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রায় ৫০০ কর্মকর্তার পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের পদোন্নতিজট, নেতৃত্বের সংকট ও পদায়নে বৈষম্য নিয়ে পুলিশ ক্যাডারে অসন্তোষ বাড়ছে। গণ-অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে কার্যকর করতে পদোন্নতির জট খোলার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দীর্ঘদিনের পদোন্নতিজট কাটাতে বিভিন্ন পর্যায়ে পদোন্নতির উঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য তিন জেলায় স্থানীয় তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করে। পার্বত্য অঞ্চলের ৪১টি খাত থেকে তারা এই চাঁদা তোলে। এ টাকায় তারা গড়ে তুলেছে বিশাল অস্ত্রের মজুত। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় বোঝা হলো আঞ্চলিক উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধার্য করা বার্ষিক চাঁদা। প্রশাসনের নজরদারির বাইরে এসব চাঁদা বাধ্যতামূলকভাবে দিতে হয়। উপজাতি সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস-সন্ বাকি অংশ পড়ুন...
গত জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে পবিত্র দ্বীন ও দেশের মর্যাদা, জনগণের নিরাপত্তা ও স্বার্থ, বন্দর-খনিসহ সকল জাতীয় সম্পদ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তা ও শক্তিশালী প্রতিরক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ কারর নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য মানুষের রক্ত নিয়েছে, এ দেশের ওপর অত্যাচার করেছে, সেই জালেম, স্বৈরাচারী ও খুনি আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না।
গতকাল জুমুয়াবার চট্টগ্রামে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ও আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্তেও দ্বীন, দেশ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বিনিয়োগ ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে নতুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সব ধরনের লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদন পাওয়ার সময় সর্বোচ্চ ৩৫৫ দিন থেকে কমিয়ে মাত্র ১৮ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ উদ্যোগের লক্ষ্য আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা দূর করে বিনিয়োগ পরিবেশ সহজীকরণের মাধ্যমে দেশি ও বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বাড়ানো। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসা শুরুর আগে প্রয়োজনীয় ১২টি লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদনের ১১টিই এক দিনের মধ্যে পেয়ে যাবেন বিনিয়োগ বাকি অংশ পড়ুন...
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
আহত ব্যক্তিরা হল- লালমনিরহাট সদর উপজেলার মনিকা (১৬), মনোরঞ্জন (৯০), বুলু মিয়া (২৬) এবং আদিতমারী উপজেলার প্রিয়াঙ্কা রানী (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে à বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِـىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ عَنِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوٰى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ.
অর্থ: হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, অশুভ বলতে কিছু নেই, পেঁচার মধ্যে কোন কুলক্ষণ নেই এবং সম্মানিত ছফর শরীফ মাসে কোন খারাপী নেই। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, হাদীছ শরীফ নং ৫৭৫৭, ৫৩১৬, এবং ৫৪২৫, উমদাতুল ক্বারী ৩১/৩৮à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ছোলার দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। গত সপ্তাহেও এই ছোলার দাম ছিল ১০০ টাকার মধ্যে।
লালবাগের মিরাজ স্টোরের স্বত্বাধিকারী মিরাজ বলেন, পাইকারি আড়তদারেরাই ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে যে ছোলা ৯২ থেকে ৯৫ টাকা কেজি দরে কিনেছেন, এখন সেটিই পাইকারিতে কিনতে হচ্ছে ১০২ থেকে ১০৫ টাকায়।
লালবাগে বাজার করতে আসা বেসরক বাকি অংশ পড়ুন...












