আল ইহসান ডেস্ক:
ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডারই সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। ব্যালিস্টিক ও ক্রুজ-দুই ধরনের ক্ষেপণাস্ত্রই রয়েছে দেশটির হাতে।
ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ২ হাজার থেকে ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে সক্ষম।
à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ২০২৭ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুমুয়াবার এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে টেসলার প্রধান নির্বাহী মাস্ক। সে জানায়, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে কারখানার সক্ষমতা সাইবার ক্যাব তৈরির কাজে ব্যবহার করা হবে।
২০১৯ সালে প্রথমবারের মতো সাইবার ট্রাকের নকশ বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
পায়রা সমুদ্রবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আনতে যাচ্ছে আন্ধারমানিক নদের ওপর নির্মাণাধীন চার লেনের কেবল সেতু। বন্দরের সঙ্গে মূল সড়কের যোগাযোগ আরও সহজ করতেই সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটি নির্মাণ হলে পণ্য পরিবহনে সময় ও খরচ কমার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা সংশ্লিষ্টদের।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১১৮০ মিটার দীর্ঘ চার লেনের এই কেবল সেতু। ২০২৩ সালের ডিসেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চীনà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের কাছে কোনো ভিকটিম না রেখেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো একটি অনলাইন প্রতারক চক্র।
নিখোঁজের বিজ্ঞপ্তি দেখে পরিবারের সদস্যদের নম্বর সংগ্রহ করে অপহরণকারী পরিচয়ে ফোন দিতো চক্রটি। পরে ভিকটিমের কণ্ঠ নকল করে মারধর ও নির্যাতনের অভিনয় করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করত তারা।
এমন একটি প্রতারক চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আল-আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পৃথক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ৫ নভেম্বর প্রকাশিত 'আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৬' অনুযায়ী, গত এক দশকে দেশের বৈদেশিক দেনা প্রায় তিন গুণ বেড়েছে, যা ২০১৫ সালের ৩৮.৭৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে এ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১৩.৪৪ বিলিয়ন (১১ হাজার ৩৪৪ কোটি) ডলারে পৌঁছায়। এর মাধ্যমে আগের বছরের তুলনায় মোট বকেয়া ঋণের পরিমাণ ৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত ৫ নভেম্বর প্রকাশিত 'আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৬' অনুযায়ী, গত এক দশকে দেশের বৈদেশিক দেনা প্রায় তিন গুণ বেড়েছে, যা ২০১৫ সালের ৩৮.৭৭ বিলিয়ন ডলার থে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ওই সড়কে অন্তত এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের অর্ধেক সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি অর্ধেক জমা হবে ইউনিয়ন পরিষদের তহবিলে।
নির্দেশনায় বলা হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৩৫ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন ধানসহ সরকার সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এফপিএমসি'র সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের মৌসুমে আমন ধান ৩ লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল ৫ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান কেজি ৩৫ টাকা এবং সিদ্ধ চালের কেজি ৪৯ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অনিশ্চয়তায় ২০২৭ সালে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি পরিকল্পনায় পরিবর্তন আসছে।
আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ ৪০টি এলএনজি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। অর্থাৎ প্রতিষ্ঠানটি চুক্তির ৬৫ শতাংশ গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অন্যান্য সরবরাহকারীর কাছ থেকে গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় আপাতত আগামী মার্চ পর্যন্ত আমদানি সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অতীতে পরিসংখ্যানকে মানুষকে ধোঁকা দেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, পরিসংখ্যানের মূল উদ্দেশ্য হওয়া উচিত সঠিক তথ্য তুলে ধরা। কিন্তু অতীতে মিথ্যা বলার হাতিয়ার হিসেবে পরিসংখ্যানকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান à বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
সংকটের সময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সদ্য আবিষ্কৃত 'সুন্দলপুর সাউথ-১' দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রামপুর ইউনিয়নে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) গ্যাসক্ষেত্রটি পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে। ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে দেখা গেছে, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী এবং বাসযাত্রী হিসেবে একসঙ্গে পুরো পরিবার অথবা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, গত ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীই পাচ্ছেন ঝুঁকি ভাতা। বছরে এ খাতে তাদের মধ্যে বণ্টন হচ্ছে সংস্থার আয়ের প্রায় ১০০ কোটি টাকা। সে হিসাবে ঝুঁকি ভাতায় গত এক দশকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের পকেটে গেছে প্রায় এক হাজার কোটি টাকা।
এমন তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গঠিত প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে। প্রতিবেদনে বিএসটিআইয়ে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগও উঠে এসেছে। প্রতিবেদনটি সম্পà§ বাকি অংশ পড়ুন...












