সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ২০২৭ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুমুয়াবার এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে টেসলার প্রধান নির্বাহী মাস্ক। সে জানায়, সাইবার ট্রাকের উৎপাদন কমিয়ে কারখানার সক্ষমতা সাইবার ক্যাব তৈরির কাজে ব্যবহার করা হবে।
২০১৯ সালে প্রথমবারের মতো সাইবার ট্রাকের নকশা প্রকাশ করে টেসলা। ২০২৩ সালের শেষ দিকে ক্রেতাদের কাছে গাড়িটির সরবরাহ শুরু হয়। সে সময় মাস্ক বছরে আড়াই লাখ সাইবার ট্রাক বিক্রির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো। কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।
গাড়ির বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবার ট্রাক বিক্রি হয়েছে। অথচ ২০২৪ সালে বিক্রির পরিমাণ ছিলো ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি প্রায় ৪৮ শতাংশ কমে গেছে।
বাজারে চাহিদা কমে যাওয়ার পাশাপাশি সাইবার ট্রাকের গুণগত মান ও নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বলছে, বাজারে আসার পর থেকে গাড়িটি ১১ বার রিকলের মুখে পড়েছে। বিভিন্ন সমস্যার কারণে গাড়ি মেরামত করতে হয়েছে। আবার কয়েকটি ত্রুটি সফটওয়্যার আপডেটের মাধ্যমেই সমাধান করা হয়েছে।
ইউরোপের বাজারেও সাইবার ট্রাকের বাণিজ্যিক সম্ভাবনা খুব একটা আশাব্যঞ্জক নয়। গাড়িটির ধারালো স্টেইনলেস স্টিলের বহিরাবরণ পথচারীদের নিরাপত্তা নিয়ে ইউরোপের প্রচলিত বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে অঞ্চলটিতে গাড়িটির অনুমোদন পাওয়ার ক্ষেত্রেও বড় বাধা তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ শুরু সংসদ অধিবেশন, উত্তাপ ছড়াতে পারে যে ইস্যুতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেবল সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভে চেষ্টা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণের বিজ্ঞপ্তি থেকে তথ্য সংগ্রহ, প্রতারণা করে মুক্তিপণ আদায়
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধামরাইয়ে টানা তিন রাতে ৩ বাসে আগুন
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব -রিজভী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘এক দশকে দেশের বৈদেশিক দেনা প্রায় তিন গুণ বেড়েছে’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে -আইনমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’ -অর্থমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












