যুদ্ধ উত্তেজনায় প্রতিরক্ষা খাতকে যেভাবে শক্তিশালী করছে ইরান
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ দেশটির ক্ষেপণাস্ত্রভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রভান্ডারই সবচেয়ে বড় ও বৈচিত্র্যময়। ব্যালিস্টিক ও ক্রুজ-দুই ধরনের ক্ষেপণাস্ত্রই রয়েছে দেশটির হাতে।
ইরানের সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ২ হাজার থেকে ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অর্থাৎ এসব ক্ষেপণাস্ত্র সন্ত্রাসী ইসরায়েল, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে সক্ষম।
ইরানের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফাতেহ, পানিফাগর, কিয়াম-১ এবং শাহাব-১ ও শাহাব-২। এগুলোর পাল্লা প্রায় ১৫০ থেকে ৮০০ কিলোমিটার। কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে দ্রুত হামলার জন্য এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
ইরানের মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে শাহাব-৩, এমাদ, গাদর-১, খোররামশাহ ও সেজিল। নতুন নকশার খাইবার শেকান ও হজ কাসেমও রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার।
সেজিলের বিশেষত্ব, এটি কঠিন জ্বালানি (সলিড ফুয়েল) ব্যবহার করে। ফলে তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা যায়।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেজিলের পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার, এমাদের ১৭০০, গাদরের ২০০০, শাহাব-৩-এর ১৩০০ এবং খোররামশাহর ২০০০ কিলোমিটার।
ইরানের ক্ষেপণাস্ত্র কী ইউরোপে আঘাত হানতে পারবে?
ইরান এত দিন বলে এসেছে, তারা নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটারে সীমিত রেখেছে। কিন্তু সন্ত্রাসী ইসরায়েল বারবারই দাবি করেছে, ইরানের কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এমনটি হলে ইউরোপের বড় অংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসতে পারে। অর্থাৎ লন্ডন বা প্যারিসের মতো শহরে হামলা চালাতে পারে।
ক্ষেপণাস্ত্রের সঙ্গে ড্রোনও বড় অস্ত্র:
ইরানের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ড্রোন। দেশটির ড্রোনভান্ডার বড় ও বৈচিত্র্যময়। একমুখী হামলা, নজরদারি ও বহুমুখী কাজে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে।
ইরানের ড্রোন কর্মসূচির সূচনা হয় ১৯৮০-এর দশকে, ইরান-ইরাক যুদ্ধের সময়। প্রচলিত যুদ্ধবিমানের ক্ষেত্রে নিজেদের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ইরান ড্রোনকে অসম যুদ্ধকৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলেছে।
ইরানের তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বড় সামরিক ড্রোন তৈরি করে। শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজ তৈরি করে শাহেদ সিরিজের ড্রোন। ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ বা হেসা তৈরি করে আবাবিল সিরিজ। আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেক প্রতিষ্ঠান কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ তৈরি করে মোহাজের সিরিজ।
ইরানের অনেক ড্রোন মিত্র ও সহযোগী গোষ্ঠীর কাছেও গেছে। শাহেদ-১৩৬ ড্রোন রাশিয়া গেরান-২ নামে ব্যবহার করে। হুথিরাও এটি ওয়াইদ-২ নামে ব্যবহার করে।
ইরানের একমুখী হামলার ড্রোনের অনেকগুলো আগে থেকেই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে ওড়ানো হয়। বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত করার পর এগুলো ধ্বংস হয়ে যায়। ধীরগতির হলেও ড্রোনের একটি বড় সুবিধা, এগুলো তুলনামূলক সস্তা এবং অনেক সংখ্যায় একসঙ্গে পাঠানো যায়। ফলে একের পর এক ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে চাপে ফেলা সম্ভব।
ইরানের ড্রোনভান্ডারে শাহেদ-১০১, শাহেদ-১২৯, শাহেদ-১৪৯, শাহেদ-১৭১, আরাশ-২, আবাবিল ও মোহাজের সিরিজের বিভিন্ন ড্রোন রয়েছে। কিছু ড্রোন নজরদারির কাজে ব্যবহৃত হয়, কিছু হামলায় এবং কিছু দুই ধরনের কাজেই ব্যবহার করা যায়।
ভূগর্ভে লুকানো ক্ষেপণাস্ত্রঘাঁটি:
যুদ্ধের সময় শুধু কতগুলো ক্ষেপণাস্ত্র আছে, তা-ই নয়; কত দিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়া সম্ভব, সেটিও গুরুত্বপূর্ণ।
ইরান কয়েক বছর ধরে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কিছু অংশ ভূগর্ভস্থ সুড়ঙ্গ, গোপন ঘাঁটি ও সুরক্ষিত উৎক্ষেপণকেন্দ্রে রেখেছে। দেশটির বিভিন্ন প্রদেশে অন্তত পাঁচটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ রয়েছে। এর মধ্যে কেরমানশাহ ও সেমনানও আছে।
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আরেকটি বৈশিষ্ট্য, উৎপাদন ও সংরক্ষণের অবকাঠামোও ভূগর্ভে গড়ে তোলা। ২০২০ সালে ইরান প্রথমবার ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছিলো।
দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্রের নকশা পরিবর্তন, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি এবং হালকা উপাদান ব্যবহারের মাধ্যমে পাল্লা বাড়ানোর কাজও করেছে ইরান।
ইরান ২০২৩ সালে নিজেদের তৈরি প্রথম ‘হাইপারসনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের কথা জানায়। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর ভাষ্য অনুযায়ী, এর গতি শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ হতে পারে।
উপসাগরের যোগাযোগব্যবস্থাও হতে পারে লক্ষ্যবস্তু:
ইরানের হুমকি শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নয়। নতুন করে যুদ্ধ শুরু হলে উপসাগরের তলদেশে থাকা যোগাযোগের তারেও (কেবল) হামলা চালানোর পরিকল্পনা করেছে তেহরান।
দুই জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নতুন করে হামলা হলে উপসাগরের তলদেশে থাকা যোগাযোগের তারগুলো নিশানা করার বিস্তারিত পরিকল্পনা করেছে ইরান। হামলার পর যাতে দ্রুত তার মেরামত করা না যায়, সে ব্যবস্থাও করার চেষ্টা করা হবে।
আইআরজিসি রাজনৈতিক বিভাগের উপপ্রধান ইয়াদউল্লাহ জাভানি বলেছেন, ইরানের অবকাঠামোয় হামলা হলে হরমুজ প্রণালির নিচে থাকা সাতটি বড় ইন্টারনেট কেবল লক্ষ্যবস্তু করা হবে।
হরমুজ প্রণালিতে চাপ যুক্তরাষ্ট্রের জন্য নতুন ঝুঁকি:
ইরানের হাতে সমুদ্রপথে চাপ তৈরিরও নানা উপায় রয়েছে। জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌ-মাইন, ড্রোন ও দ্রুতগতির নৌযান ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজে হামলা করতে সক্ষম।
উল্লেখ্য, মিসিসিপি অঙ্গরাজ্যে গত ২৬ অক্টোবর সন্ত্রাসী ড্রাম্পও স্বীকার করতে বাধ্য হয়েছে, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। সে বলেছে, এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতেও হামলা চালানো সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তান্ডব
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়জুড়ে বরফের আস্তরণ, অথচ বরফ নয়!
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত ও মিয়ানমার সীমান্তের বিস্ময়কর গ্রাম ‘লংওয়া’
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ড্রাম্প
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতীয়র দীর্ঘ লাইন
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












