অপহরণের বিজ্ঞপ্তি থেকে তথ্য সংগ্রহ, প্রতারণা করে মুক্তিপণ আদায়
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজেদের কাছে কোনো ভিকটিম না রেখেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো একটি অনলাইন প্রতারক চক্র।
নিখোঁজের বিজ্ঞপ্তি দেখে পরিবারের সদস্যদের নম্বর সংগ্রহ করে অপহরণকারী পরিচয়ে ফোন দিতো চক্রটি। পরে ভিকটিমের কণ্ঠ নকল করে মারধর ও নির্যাতনের অভিনয় করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করত তারা।
এমন একটি প্রতারক চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আল-আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পৃথক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল আলামতও উদ্ধার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য জানান।
মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গাজীপুরের কালিয়াকৈর থানায় করা সাধারণ ডায়েরি ও এক ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রটির বিষয়ে তদন্ত শুরু হয়। হৃদয়ন আনসারী (২৫) নামে এক তরুণ গাজীপুর থেকে রাজধানীর মগবাজারে যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন বলে তার পরিবারকে ফোন করে জানানো হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন করে দাবি করেন, হৃদয়ন তাদের জিম্মায় রয়েছে। তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে।
পরিবারের সদস্যরা বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে মোট ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা দেওয়ার পরও হৃদয়নের কোনো সন্ধান না পেয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেন।
এসআরবি-৩-এর এই কর্মকর্তা বলেন, বিকাশ ও নগদ নম্বরের সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করে ব্যাটালিয়নটি। গত ২৮ অক্টোবর যাত্রাবাড়ী এলাকায় একটি বিকাশের দোকান এবং টাকা দাবির সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যের সন্ধান পাওয়া যায়। পরে পৃথক অভিযানে ফয়সাল ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য দিয়েছে জানিয়ে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেওয়া বিজ্ঞপ্তি থেকে পরিবারের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহ করতো। পরে অপহরণকারী পরিচয়ে ফোন করে মুক্তিপণ দাবি করতো। টাকা আদায় করতো বিকাশ ও নগদের মাধ্যমে।
তিনি আরও বলেন, চক্রটির কাছে প্রকৃতপক্ষে কোনো ভিকটিম থাকত না। পরিবারের সদস্যরা অপহৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে চক্রের সদস্য আল-আমিন ওই ব্যক্তির কণ্ঠ নকল করে কথা বলতো। এ সময় মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে- এমন অভিনয় করে পরিবারের সদস্যদের আবেগতাড়িত করা হতো। এতে আতঙ্কিত হয়ে স্বজনেরা টাকা পাঠাতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এভাবে প্রতারণা করে টাকা আদায়ের কথা স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরের এমএফএস লেনদেন পর্যালোচনা করেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
এসআরবি-৩ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের পিসিপিআর (পূর্ব অপরাধের রেকর্ড) পর্যালোচনায় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপহরণ মামলা ও সাধারণ ডায়েরির তথ্য পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ শুরু সংসদ অধিবেশন, উত্তাপ ছড়াতে পারে যে ইস্যুতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেবল সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভে চেষ্টা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধামরাইয়ে টানা তিন রাতে ৩ বাসে আগুন
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব -রিজভী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘এক দশকে দেশের বৈদেশিক দেনা প্রায় তিন গুণ বেড়েছে’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে -আইনমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’ -অর্থমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












