কেবল সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি
, ২৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পটুয়াখালী সংবাদদাতা:
পায়রা সমুদ্রবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আনতে যাচ্ছে আন্ধারমানিক নদের ওপর নির্মাণাধীন চার লেনের কেবল সেতু। বন্দরের সঙ্গে মূল সড়কের যোগাযোগ আরও সহজ করতেই সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুটি নির্মাণ হলে পণ্য পরিবহনে সময় ও খরচ কমার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা সংশ্লিষ্টদের।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১১৮০ মিটার দীর্ঘ চার লেনের এই কেবল সেতু। ২০২৩ সালের ডিসেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চীনা প্রতিষ্ঠান ‘চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন’ এবং ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ লিমিটেড’ সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।
সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৭৬০.২২ মিটার এবং প্রস্থ ২৩.২ মিটার। এর উচ্চতা ১৮.৩ মিটার। তিনটি স্প্যানের সমন্বয়ে নির্মিত মূল সেতুর সঙ্গে উত্তর প্রান্তে ৩২০ মিটার এবং দক্ষিণ প্রান্তে ৪৪০ মিটার দীর্ঘ সংযোগ সড়ক রয়েছে। সংযোগ অংশের প্রস্থ ২১.২ মিটার।
এদিকে সেতুর নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছানোয় এটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিনই অনেকে নির্মাণস্থলের পাশের ছয় লেনের সড়কে জড়ো হয়ে সেতুর অগ্রগতি দেখছেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, এই অঞ্চলের মানুষ সেতুটির উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন। আমাদের এই এলাকা আগে অজপাড়াগাঁ ছিল। এখানে শিল্পকারখানা গড়ে উঠলে দক্ষিণ বাংলার মানুষ উপকৃত হবে। সেতুটি চালু হলে এ পথে অনেক যানবাহন চলাচল করবে।
বারেক হাং নামে আরেকজন বলেন, সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি চালু হলে আমাদের এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার ঘটবে। আমরা চাই, বন্দরের এই জেটি নির্মাণের পর পোর্টটি চালু হোক।
পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন বলেন, পায়রা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেতুটি চালু হলে পণ্য পরিবহন সহজ হবে এবং ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে। পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ শুরু সংসদ অধিবেশন, উত্তাপ ছড়াতে পারে যে ইস্যুতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভে চেষ্টা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণের বিজ্ঞপ্তি থেকে তথ্য সংগ্রহ, প্রতারণা করে মুক্তিপণ আদায়
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধামরাইয়ে টানা তিন রাতে ৩ বাসে আগুন
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়া সম্ভব -রিজভী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘এক দশকে দেশের বৈদেশিক দেনা প্রায় তিন গুণ বেড়েছে’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ইস্যুর সমাধান মিয়ানমারকেই করতে হবে -আইনমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতি ইউনিয়নে ‘গ্রাম পুলিশ সড়ক’, লাগাতে হবে ১ হাজার গাছ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে ‘বড় গরমিল’ -অর্থমন্ত্রী
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১৬ ডিগ্রিতে
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












