নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য তিন জেলায় স্থানীয় তিন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করে। পার্বত্য অঞ্চলের ৪১টি খাত থেকে তারা এই চাঁদা তোলে। এ টাকায় তারা গড়ে তুলেছে বিশাল অস্ত্রের মজুত। সম্প্রতি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিদের সবচেয়ে বড় বোঝা হলো আঞ্চলিক উপজাতি সশস্ত্র গোষ্ঠীগুলোর ধার্য করা বার্ষিক চাঁদা। প্রশাসনের নজরদারির বাইরে এসব চাঁদা বাধ্যতামূলকভাবে দিতে হয়। উপজাতি সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস-সন্ বাকি অংশ পড়ুন...
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সানজিদা সুরভী নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে হলের তৃতীয় তলার রান্নাঘরে এ ঘটনা ঘটে। আহত সানজিদা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের হাউজ টিউটর ও মার্ঠবাকি অংশ পড়ুন...
চীনা নাগরিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যের প্রচারের উদ্দেশ্যে তারা এসব ভিডিও তৈরি করেন। ভিডিওগুলো চীনের উইচ্যাট, ডুয়িনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে আয় করেন। চীনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করা রিতু আক্তার জানান, তিনি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পান। বাংলাদেশের নিম্নআয়ের মানুষের বসবাস রয়েছে, এমন এলাকাগুলোর প্রতি চীনা নাগরিকদের আগ্রহ বেশি। এ কারণেই তারা টেকপাড়া ও আশপাশের এলাকা বেছে নিয়েছেন।
তবে ভিডিওতে শুধু পণ্যের প্রচার নয়, বাংলাদেশের মানুষের জীবনযাপন ও পরিবেশ নিয়েও বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছà বাকি অংশ পড়ুন...
যদি এমন কোনো জায়গার কথা বলা হয়, যেখানে আন্তর্জাতিক সীমান্ত চলে গেছে কারো ঘরের মাঝখান দিয়ে? ভারতের নাগাল্যান্ড আর মিয়ানমার সীমান্তে ঠিক এমন একটি গ্রাম রয়েছে-তার নাম লংওয়া।
নাগাল্যান্ডের মন জেলায় অবস্থিত পাহাড়ি এই সীমান্ত গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয়। এখানে আন্তর্জাতিক সীমান্ত রেখা মানচিত্রের কাগজ ছেড়ে সরাসরি উঠে এসেছে মানুষের বসতবাড়িতে!
লংওয়া গ্রামের আকর্ষণীয় বিষয় হলো এর গ্রামপ্রধানের বাড়ি। এখানে ঐতিহ্যবাহী প্রধানকে বলা হয় ‘অং’। এই ‘অং’-এর বিশাল বাড়িটির ঠিক মাঝখান দিয়ে গেছে ভারত ও মিয়ানমারের সীমান্ত রেখা। বলা হয়, প্রধান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে বড় ধরনের দরপতন হয়েছে। এক দিনেই সূচকটির বাজারমূল্য থেকে মুছে গেছে ২ দশমিক ৫ ট্রিলিয়ন বা আড়াই লাখ কোটি ডলার।
গতকাল নাসডাকের পতন হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে ড্রাম্পের ‘লিবারেশন ডে’ ট্যারিফ ঘোষণার পর এক দিনে সর্বোচ্চ পতন। খবর রয়টার্স।
বিনিয়োগকারীদের আশঙ্কা, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এআই অবকাঠামো সম্প্রসারণে বাধা তৈরি ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘অন্য টেকা থাকলে দেন, না থাকলে নাইমা যান’- বাসযাত্রীকে কথাটা বললেন চালকের সহকারী শাহাবুদ্দিন। তারপরই লাগল ঝগড়া। এর সূত্রপাত ১০ টাকার একটি নোট, যা ওই যাত্রী ভাড়া হিসেবে দিয়েছিলেন। কিন্তু শাহাবুদ্দিন তা নেবেন না। কারণ ছেঁড়া এই নোট চালানো যাবে না। শাহাবুদ্দিন যুক্তি দেখালেন, ‘এই ছেঁড়া টেকা আমি যদি আপনারে দিই, আপনিও তো নিবেন না।’
রাজধানীর বাসগুলোর প্রতিদিনের গল্প এটি। আর তা মূলত ১০ ও ২০ টাকার নোট নিয়ে। এই মূল্যমানের নোটের ব্যবহার বেশি, অতি ব্যবহারে এগুলো জীর্ণও হয়েছে বেশি। তাই যাত্রী-পরিবহনকর্মী কেউই নিতে চান à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পঞ্জিকার হিসাবে শীতকাল শুরু হতে এখনো প্রায় দেড় মাস বাকি। কিন্তু এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে শীতের আমেজ। রাজধানী ঢাকাতেই শেষরাতে পাখার বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। আর উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। রাত বাড়তেই চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়, ভোরে ঘাস ও ধানগাছের ডগায় জমছে শিশির।
প্রকৃতির এই পরিবর্তন সামনে রেখে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের জন্য দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা গত ১ নভেম্বর ঢাকা ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অধà বাকি অংশ পড়ুন...
প্রতি সেকেন্ডে কোটি কোটি ঈদ
২. প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি ঈদ, ঈদে আকবর, ঈদে আ’যম বা তার চেয়েও বড় ঈদ হওয়ার দলীল:
প্রত্যেকটি নেক আমলে একটি করে ঈদ এবং প্রত্যেকটা বদ আমল বা নাফরমানী থেকে বেঁচে থাকা একটি করে ঈদ। সুবহানাল্লাহ! তাহলে কেউ যদি দৈনিক ৫ ওয়াক্ত নামায সঠিকভাবে আদায় করে, তাহলে দৈনিক ৫ ওয়াক্ত নামাযের সময়গুলোতে তার জন্য রয়েছে অনেক ঈদ। এছাড়া কেউ যদি সুন্নত এবং নফল নামায আদায় করে, তাহলে সে সময়গুলোতে তার জন্য রয়েছে অনেক ঈদ। অনুরূপভাবে কেউ যদি ফরয, ওয়াজিব, সুন্নত ও নফল রোযা রাখে, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শর বাকি অংশ পড়ুন...
খন্ডন-১
(وَإِلَى عَادٍ) وأرسلنا إلى عاد {أَخَاهُمْ هُودًا} في النسب لا في الدين أَخَاهُمْ هُودًا
এর ব্যাখ্যায় বলা হয়েছে- এখানে হযরত হুদ আলাইহিস সালাম হলেন তাদের বংশীয় ভাই, দ্বীনি ভাই নয়।
আর রক্ত সম্পর্ক বিধর্মীকে ভাই বলতে মহান আল্লাহ পাক বাতিল বলে ঘোষণা করেছেন।
যেমন মহান আল্লাহ পাক তিনি বলেন-
قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ
হে হযরত নূহ আলাইহিস সালাম! সে (কেনান) আপনার পরিবার বা বংশের অন্তর্ভুক্ত নয়, কারণ সে অসৎ কর্মপরায়ণ অর্থাৎ সে অসৎ কর্ম করে।
আমরা জানি কেনান ছিলো কাফির, আর কাফির কোনদিন মু’মিনগণ উনাদের ভাই হতে পারে না। যতক্ষন পর্যন্ত বাকি অংশ পড়ুন...
অভিযোগ সূত্রে জানা যায়, সরকার প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে হাতিয়া উপজেলা কৃষি অফিস যাচাই-বাছাই শেষে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন আবেদনকারীর কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠায়। চানন্দী ইউনিয়ন থেকে পাঠানো তিনটি আবেদনের মধ্যে ভূঁইয়া গ্রামের একটি পরিবারের আবেদন তালিকার প্রথমে ছিল বলে দাবি করেছেন ওই পরিবারের সদস্যরা।
তাদের দাবি, পরিবারের পক্ষ থেকে বাবার নামে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হয়েছিল। তবে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের সময় রহস্যজনকভাবে তাদের নাম বাদ দিয়ে মেসার্স ফার বাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে পৃথক ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে কাতারের উপকূলে অজ্ঞাত দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় পৃথক ঘটনায় দুটি তেলবাহী জাহাজ ও একটি টাগবোটে আগুন ধরে যায় বলে আইআরজিসি বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাকি অংশ পড়ুন...












