এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে বড় ধরনের দরপতন হয়েছে। এক দিনেই সূচকটির বাজারমূল্য থেকে মুছে গেছে ২ দশমিক ৫ ট্রিলিয়ন বা আড়াই লাখ কোটি ডলার।
গতকাল নাসডাকের পতন হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে ড্রাম্পের ‘লিবারেশন ডে’ ট্যারিফ ঘোষণার পর এক দিনে সর্বোচ্চ পতন। খবর রয়টার্স।
বিনিয়োগকারীদের আশঙ্কা, নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এআই অবকাঠামো সম্প্রসারণে বাধা তৈরি করতে পারে। বিশেষ করে ডাটা সেন্টার নির্মাণে বাড়তে পারে রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ের বাধা। এতে অর্থায়নের সংকটে থাকা ছোট প্রতিষ্ঠানগুলো আরো চাপে পড়তে পারে।
এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো এআই খাতের শেয়ার বিক্রির চাপ দেখা গেলো। অক্টোবরের মাঝামাঝি থেকে নাসডাক কম্পোজিট সূচকে ৫০০ পয়েন্টের বেশি পতন হয়েছে পাঁচবার। গত ৬ অক্টোবরের রেকর্ড অবস্থান থেকে সূচকটি প্রায় ১২ শতাংশ কমেছে। ফলে এটি এখন সংশোধন পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ পতন হলে তাকে কারেকশন বলা হয়।
জোনসট্রেডিংয়ের প্রধান বাজার কৌশলবিদ বলেছে, নির্বাচনের ফলাফলে বিশেষ করে ডেমোক্র্যাটদের গভর্নর পদে বড় জয় ডাটা সেন্টার নির্মাণের গতি কমিয়ে দেয়ার বিষয়টিকে সামনে এনেছে।
গতকাল সবচেয়ে বেশি দরপতন হয়েছে চিপ নির্মাতা ও এআই অবকাঠামো-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর সূচক ১২ শতাংশ কমে ছয় মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এনভিডিয়ার শেয়ারদর সংকুচিত হয়েছে ৯ শতাংশ এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) ১৭ শতাংশ। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যামাজন ও অ্যালফাবেটের শেয়ার কমেছে ২ দশমিক ২ শতাংশ করে। নাসডাক-১০০ সূচক কমেছে ৬ দশমিক ৪ শতাংশ।
বাজারে অস্থিরতার আশঙ্কা মাপার সূচক ভিআইএক্স ২০২৪ সালের ডিসেম্বরের পর সবচেয়ে বড় উল্লম্ফন দেখিয়েছে।
বিশ্লেষকদের মতে, ডাটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় পর্যায়ে বিরোধিতাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে। এসব স্থাপনার কারণে বিদ্যুৎ ও পানির ওপর চাপ তৈরি হওয়ায় বিভিন্ন এলাকায় বিরোধিতা বাড়তে পারে। ইউবিএসের বিশ্লেষকদের ধারণা, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টারের যে সক্ষমতা যুক্ত হওয়ার কথা, তার প্রায় ৩০ শতাংশ নির্মাণকাজ স্থগিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এআই খাতের অর্থায়ন নিয়েও উদ্বেগ বাড়ছে। নিওক্লাউড প্রতিষ্ঠান কোরউইভের শেয়ার কমেছে ১০ শতাংশ, নেবিয়াসের ১৫ শতাংশ। গত ৬ অক্টোবর নাসডাকের রেকর্ড অবস্থানের পর প্রতিষ্ঠান দুটির শেয়ারদর অর্ধেক বা তারও বেশি কমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ উত্তেজনায় প্রতিরক্ষা খাতকে যেভাবে শক্তিশালী করছে ইরান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তান্ডব
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়জুড়ে বরফের আস্তরণ, অথচ বরফ নয়!
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত ও মিয়ানমার সীমান্তের বিস্ময়কর গ্রাম ‘লংওয়া’
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ড্রাম্প
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












