আল ইহসান ডেস্ক:
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং প্রতিরক্ষাসক্ষমতা জোরদার করতে বুধবার একটি চুক্তি সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সহযোগিতা আরও গভীর করা এবং অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহের অংশ হিসেবে দেশগুলো দোহায় ‘বদর সমঝোতা চুক্তি’ সই করেছে।
মন্ত্রণালয় বলেছে, এই চুক্তির উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
এতে আরও বলা হয়, সামরিক উৎপাদনে সহযোগিতা, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক কারিগরি প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে পারস্পরিক স বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাত ২টার দিকে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে অভিযান চালায় ব্যাটালিয়নের সিপিএসসি ইউনিটের একটি দল। সেখানে সন্দেহজনকভাবে পড়ে থাকা সিমেন্টের বস্তা তল্লাশি কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে সাবমেরিন ক্যাবল লাইসেন্স প্রদানে রাজনৈতিক নির্দেশনা ও আওয়ামী সিন্ডিকেটের মালিকানার মূল অভিযোগ এড়িয়ে গেছে সংস্থাটি।
পাঁচ সপ্তাহ পর পাঠানো ওই প্রতিবেদনে লাইসেন্স প্রদান প্রক্রিয়ার বৈধতা ও কনসোর্টিয়াম গঠনের পক্ষে দীর্ঘ সাফাই গাওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরও সেবা চালু করতে না পারায় নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত চেয়ে ডাক ও টেলিযোগাযà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের আগেই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রক্রিয়া চালাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সম্ভাব্য সময়সীমা অনুযায়ী আগামী ২৯ অক্টোবরের মধ্যেই এই ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পূর্বে নভেম্বরের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খাদ্যপণ্যের বাজারে অনুমোদন ও নির্ধারিত নিবন্ধন ছাড়া সব ধরনের খাদ্য ব্যবসা পরিচালনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির নেওয়া এই কঠোর আইনি বাধ্যবাধকতা ১ নভেম্বর থেকে চূড়ান্তভাবে কার্যকর হতে যাচ্ছে। নতুন এই নিয়মের আওতায় লাইসেন্স বা নিবন্ধন ব্যতীত খাদ্য প্রস্তুত অথবা বিপণন করলে সংশ্লিষ্টদের জেল ও জরিমানাসহ আইনানুগ শাস্তির মুখোমুখি হতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত প্রতিটি নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর, যা নির্ধারিত সময় পর নবায়ন করত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৯ সালের ২৪ নভেম্বর সরকারি নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ পরিবর্তন মন্ত্রণালয়। কৃষিজমির মাটির ব্যবহার পর্যায়ক্রমে কমানো এবং পরিবেশের ক্ষতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নেওয়া ওই পরিকল্পনায় নির্দিষ্ট অর্থবছর ধরে ব্লকের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়।
কিন্তু পরিকল্পনা, প্রজ্ঞাপন ও নির্দেশনা থাকার পরও সরকারি নির্মাণকাজে ব্লকের ব্যবহার সর্বত্র নিশ্চিত করা যায়নি। বাস্তবায়নে কোন সংস্থা কতটা পিছিয়ে, কেন পিছিয়ে এবং বাধাগুলো কী, সেগুলো নিয়ে এবার ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি সংকট মোকাবিলা, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কক্সবাজারের লিংক রোড সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত একটি বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সীমিত পরিসরে বাস্তবায়িত বায়োগ্যাস কার্যক্রমকে আগামীতে দেশব্যাপী সম্পà বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ‘পূজা সংশ্লিষ্ট বিষয়গুলো কাফির-মুশরিকদের অনুষ্ঠান। যা পালন করলে, খুশি প্রকাশ করলে ও সমর্থন করলে কুফরী শিরকী হয়ে থাকে। আর শিরক সম্পর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জমি কেনাবেচায় নিবন্ধন ফি, স্ট্যাম্প শুল্ক ও স্থানীয় সরকার কর কমানোর সুপারিশ করেছে সরকার গঠিত একটি কমিটি। একই সঙ্গে জমির দলিলে প্রকৃত লেনদেনমূল্য দেখানো নিশ্চিত করতে মৌজাভিত্তিক জমির দাম নির্ধারণে বিভিন্ন স্তরে কমিটি গঠন ও ভূমি ব্যবস্থাপনায় প্রস্তাব দেওয়া হয়েছে ডিজিটাল সংস্কারের। এসব সুপারিশ বাস্তবায়িত হলে জমি নিবন্ধনের ব্যয় কমানোর পাশাপাশি সম্পত্তি হস্তান্তর থেকে সরকারের রাজস্ব আদায়ের পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে।
সাবেক ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি প্রতিবেদনটি প্রধà বাকি অংশ পড়ুন...
জামালপুর সংবাদদাতা:
জামালপুরের একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থী। বয়স কম, সামনে পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু বন্ধুর প্ররোচনায় ইয়াবা সেবন শুরু করে সে। প্রথমে বিনামূল্যে, পরে নিয়মিত। এখন নেশার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। নেশা ছাড়তে চাইলেও সহজে পারছে না।
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষার্থী জানায়, হতাশার সময় এক বড় ভাইয়ের মাধ্যমে ইয়াবার সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে বলা হয়েছিল, এটি সেবন করলে মন ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। কয়েক দিন বিনা মূল্যে সেবনের পর ধীরে ধীরে আসক্ত হয়ে পড়à বাকি অংশ পড়ুন...
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— চক্রের মূলহোতা আল আমিন সরদার (২৫) ও তার সহযোগী মোজাম্মেল হক (২৯)।
ডিবি সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংকালে ‘Bangladesh Real Job’ নামক একটি ফেসবুক পেজে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়টি নজরে আসে। চক্রটি অনলাইনে ফরম বিক্রির নামে প্রথমে ৫৮০ টাকা এবং পরে চূড়ান্ত নিয়োগের ভুয়া আশ্বাস দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার ৫৮০ টাকা করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। অর্থ পাওয়ার পর ঠবাকি অংশ পড়ুন...
তুরস্কের ইস্তাম্বুলের বিশ্বখ্যাত গ্র্যান্ড বাজার প্রতি দিন প্রায় চার লাখ পর্যটকের পদচারণায় মুখরিত থাকে। তবে ৬৫টি গলি, ১৪টি পান্থশালা এবং প্রায় ৩ হাজার ৬০০টি দোকানের এই জমকালো আর আলোকোজ্জ্বল জগতের পেছনে লুকিয়ে রয়েছে আরেক রহস্যময় বিশ্ব, যা গত কয়েক শতাব্দী ধরে প্রায় অপরিবর্তিত।
৭৮ বছর বয়সী বর্ষীয়ান রতœ ব্যবসায়ী উমিত বার্কসোই ইস্তাম্বুলের এই ঐতিহাসিক বাজারের ছোট ছোট কারখানাকে এর আসল সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন। ১৪৫৩ সালে বাইজেন্টাইনদের হারিয়ে কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর ২১ বছর বয়সী উসমানীয় (অটোমান) সুলতান দ্বিতীয় মেহমেদ à বাকি অংশ পড়ুন...












