ইউনিসেফে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রজেক্টে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— চক্রের মূলহোতা আল আমিন সরদার (২৫) ও তার সহযোগী মোজাম্মেল হক (২৯)।
ডিবি সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংকালে ‘Bangladesh Real Job’ নামক একটি ফেসবুক পেজে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়টি নজরে আসে। চক্রটি অনলাইনে ফরম বিক্রির নামে প্রথমে ৫৮০ টাকা এবং পরে চূড়ান্ত নিয়োগের ভুয়া আশ্বাস দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার ৫৮০ টাকা করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। অর্থ পাওয়ার পর তারা ব্যবহৃত নম্বরটি বন্ধ করে দিতো।
এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি মামলার পর প্রযুক্তিগত সহায়তায় মঙ্গলবার গভীর রাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে প্রথমে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে মোহাম্মদপুরের জহুরী মহল্লার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আল আমিন সরদারকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ফেসবুক পেজটি ছাড়াও মোবাইলের সিম ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ২-৩ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন বুস্টিংয়ের মাধ্যমে হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চক্রটির অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেল কোম্পানির রমরমা ব্যবসা, চাপে গ্যাস-বিদ্যুৎ প্রতিষ্ঠান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বাসার কাছের মসজিদ উচ্ছেদের নোটিশ!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিক
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমি নিবন্ধনে কমছে খরচ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, বিভাগীয় কমিশনার প্রত্যাহার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত -রাশেদ খাঁন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ লাখ ২৫ হাজার মানুষের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উঠতি বয়সীদের নিয়ে বিপদে পরিবার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনানীতে বারে অভিযান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৫ প্রাণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












