বাসায় পৌঁছে মাদক:
উঠতি বয়সীদের নিয়ে বিপদে পরিবার
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জামালপুর সংবাদদাতা:
জামালপুরের একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থী। বয়স কম, সামনে পড়াশোনা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু বন্ধুর প্ররোচনায় ইয়াবা সেবন শুরু করে সে। প্রথমে বিনামূল্যে, পরে নিয়মিত। এখন নেশার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। নেশা ছাড়তে চাইলেও সহজে পারছে না।
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষার্থী জানায়, হতাশার সময় এক বড় ভাইয়ের মাধ্যমে ইয়াবার সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে বলা হয়েছিল, এটি সেবন করলে মন ভালো থাকবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে। কয়েক দিন বিনা মূল্যে সেবনের পর ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে সে।
শিক্ষার্থী জানায়, শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু দুই-তিন দিনের মধ্যেই বুঝতে পারে, পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরে প্রতিদিন এক থেকে দুটি ইয়াবা সেবন করতে শুরু করে। প্রতিটি বড়ি কিনতে খরচ হয় ২৫০ থেকে ৩৫০ টাকা। কখনো কখনো দিনে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ব্যয় হয় নেশার পেছনে।
তার ভাষ্য, পরিচিত কারও মাধ্যমে ফোন বা মুঠোবার্তায় যোগাযোগ করলে মোটরসাইকেলে করে নির্দিষ্ট জায়গায় কিংবা বাসায় ইয়াবা পৌঁছে দেওয়া হয়। তবে এভাবে মাদক পেতে হলে বিক্রেতার সঙ্গে পরিচিত কেউ থাকতে হয়। এখন নেশা ছাড়তে চাইলেও অভ্যাসের কারণে বারবার একই পথে ফিরে যেতে হচ্ছে তাকে। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে সে।
শুধু এই শিক্ষার্থীই নয় জামালপুর শহরের অলিগলি থেকে গ্রাম ও চরাঞ্চল পর্যন্ত মাদকের এমন বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও গ্রেফতারের পরও থামছে না বিস্তার। সহজলভ্যতার এই চিত্র মাদক নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।
জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, মাদক শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি একটি সামাজিক সংকট। মাদক কারবারের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়ানো, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা এবং আসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা জোরদার করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেল কোম্পানির রমরমা ব্যবসা, চাপে গ্যাস-বিদ্যুৎ প্রতিষ্ঠান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বাসার কাছের মসজিদ উচ্ছেদের নোটিশ!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিক
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমি নিবন্ধনে কমছে খরচ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, বিভাগীয় কমিশনার প্রত্যাহার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত -রাশেদ খাঁন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ লাখ ২৫ হাজার মানুষের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনানীতে বারে অভিযান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউনিসেফে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৫ প্রাণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












