ইটের বদলে ব্লক ব্যবহারের নতুন করে তৎপর সরকার
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
২০১৯ সালের ২৪ নভেম্বর সরকারি নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ পরিবর্তন মন্ত্রণালয়। কৃষিজমির মাটির ব্যবহার পর্যায়ক্রমে কমানো এবং পরিবেশের ক্ষতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নেওয়া ওই পরিকল্পনায় নির্দিষ্ট অর্থবছর ধরে ব্লকের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়।
কিন্তু পরিকল্পনা, প্রজ্ঞাপন ও নির্দেশনা থাকার পরও সরকারি নির্মাণকাজে ব্লকের ব্যবহার সর্বত্র নিশ্চিত করা যায়নি। বাস্তবায়নে কোন সংস্থা কতটা পিছিয়ে, কেন পিছিয়ে এবং বাধাগুলো কী, সেগুলো নিয়ে এবার নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সহ-সভাপতি মনিরুল ইসলাম বলেন, সরকারি নির্মাণকাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও নানান কারণে তা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ব্লক মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে নতুন সরকার এ বিষয়ে আন্তরিকতা দেখিয়েছে।
সরকারি নির্মাণকাজে ব্লকের ব্যবহার বাড়াতে ২০২৬ সালের ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি সব নির্মাণকাজে ব্লকের ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরেক সভায় সরকারি কাজের রেট শিডিউলে (দরসূচি) পোড়ামাটির ইটের দাম যৌক্তিকভাবে কমানো, ব্লকের ভ্যাট, ট্যাক্স ও কাঁচামালের শুল্ক কমানোর বিষয় পর্যালোচনা এবং এলজিইডির সড়কের সোলিংয়ে কংক্রিট ব্লকের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপাড়া খনির পাথর অ্যাগ্রিগেট (নির্মাণে ব্যবহৃত পাথরের উপকরণ) হিসেবে ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে।
এদিকে দেশে ইটভাটার উৎপাদন সক্ষমতার চিত্রও বড়। সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সংগঠনের সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ, হাইব্রিড হফম্যান ও টানেল কিলন ইটভাটার সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ৪ হাজার ৭২২ কোটি ৬০ লাখ ইট। অন্যদিকে, ড্রাম চিমনি, ফিক্সড চিমনি ও কাঠ পোড়ানো ইটভাটার সম্মিলিত উৎপাদন সক্ষমতা ৭০৪ কোটি ৯০ লাখ ইট। উপস্থাপনায় এসব শ্রেণির ইটভাটার সম্মিলিত উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৪২৭ কোটি ৫০ লাখ ইট হিসেবে উঠে এসেছে।
২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ইটভাটার সংখ্যা ৭ হাজার ৪৮১টি এবং বছরে প্রায় ৪ হাজার ৫০০ কোটি ইট উৎপাদনের তথ্য দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












