নিজস্ব সংবাদদাতা:
বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করছে ২০ দস্যু বাহিনী। সক্রিয় কয়েক বাহিনী দস্যুতায় ব্যবহার করছে লাইসেন্স করা অস্ত্র। সাগরের এই দস্যুরা মাছ ও জাল লুট, মাদক কারবার এবং মানব পাচার নিয়ন্ত্রণ করে।
অনুসন্ধানে জানা যায়, সাধারণ জেলেরা যখন সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকেন, ঠিক তখনই ইঞ্জিনচালিত ট্রলারে করে হানা দেয় দস্যু বাহিনী। তাদের প্রাথমিক লক্ষ্য জেলেদের ধরা দামি মাছ এবং লাখ টাকা মূল্যের জাল। কেউ বাধা দিলে বা জাল দিতে না চাইলে তাদের ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। অস্ত্রের বাঁট দিয়ে পিটিয়ে জেলেদের হাড়গোড় ভেঙে দেওয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কুয়েতের নিয়মানুযায়ী ভিসা পাওয়ার পর অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এই স্বল্প সময়কে পুঁজি করে দেশের সরকার নির্ধারিত কিছু মেডিকেল সেন্টার গড়ে তুলেছে সিন্ডিকেট।
স্বাস্থ্য পরীক্ষার নামে এই সেন্টারগুলোতে সামান্য অজুহাতে রক্তে জন্ডিস কিংবা বুকে দাগের মতো মনগড়া রিপোর্ট ধরিয়ে দিয়ে সুস্থ মানুষকেও আনফিট ঘোষণা করা হচ্ছে। তবে নির্ধারিত ফি-এর অতিরিক্ত ঘুষ দিলে তখনই তাদের রিপোর্ট ফিট হয়ে যায়।
প্রথম টেস্টে ফলাফল আনফিট আসার পর নিয়ম অনুযায়ী আরও দুবার টেস্ট করানোর সুযà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক শিকদার মাহমুদুর রাজী ও বিচারক ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে গত ১৯ অক্টোবর সারা দেশের ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ। ইআবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেয়া হবে না। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
দ্রুতই তাদের জন্য বিকল্প জায়গায় দোকান বসানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
এ সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী কার্যালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিনিউ ও ক্লাস উন্নয়ন, স্মার্টকার্ড বায়োমেট্রিক, গাড়ি ফিটনেস প্রসেসিং কিংবা নম্বর প্লেট অনুমোদন ঘিরে গড়ে উঠেছে দালালচক্রের বিশাল সিন্ডিকেট।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মী (আনসার) এবং বহিরাগত দালালদের ত্রিমুখী যোগসাজশে কার্যালয়টি সাধারণ সেবাগ্রহীতা ও পরীক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে চরম হয়রানি ও আতঙ্কের নাম। গোপন সমঝোতা ছাড়া হয় না লাইসেন্স প্রসেসিং। সরকারি আইন à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে মাদকের বিস্তার, তরুণদের আসক্তি, কিশোর গ্যাংয়ের অপরাধ এবং মাদক বাণিজ্যের বিপুল অর্থের প্রবাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তপথে মাদক প্রবেশ, রাজধানীসহ বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি এবং এর পেছনে প্রভাবশালী চক্রের সংশ্লিষ্টতার অভিযোগও দীর্ঘদিনের। অথচ এসব অবৈধ মাদক সরবরাহের নেটওয়ার্ক, অর্থের উৎস, পাচারের পথ ও মূল হোতাদের বিরুদ্ধে অভিযান কতটা দৃশ্যমান, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত ছয় মাসে রাজধানীর বিভিন্ন বার, ক্লাব ও হোটেলে প্রায় ৪২টি অভিযানের তথ্য সামনে আসায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অগ্রাধিকার নিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী পরিবহনে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য কমাতে চালু করা হয়েছিল বুথভিত্তিক অ্যাপস ব্যবস্থা। উদ্দেশ্য ছিল দালালদের দৌরাত্ম্য বন্ধ করা, ভাড়া নির্ধারণে স্বচ্ছতা আনা এবং রোগী পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা।
অভিযোগ উঠেছে, নতুন ওই ব্যবস্থাতেও অতিরিক্ত ভাড়া আদায় ও অ্যাম্বুলেন্স চলাচল নিয়ন্ত্রণের পুরোনো প্রবণতা পুরোপুরি চালু ছিল। বরং অ্যাপের নির্ধারিত ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য খরচ যুক্ত হয়ে রোগীর স্বজনদের ব্যয় বাড়তে থাকে। হাসপাতালকেন্দ্রিক অ্যাম্বà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে সয়েল টেস্টের কাজে বাধা দিয়ে দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে মাঠ পুনরুদ্ধারে আইনি পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণজমায়েত ও বিক্ষোভ মিছিল নিয়ে গবেষণা মাঠে গিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মাঠে টানানো গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সাইনবোর্ড সরিয়ে দেন তারা।
পাশাপাশি ২৮ অক্টোবর উদ্বোধà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি।
গতকাল জুমুয়াবার দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছেÑব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠà বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
আগাম ফুলকপি চাষে লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় এবার ফলনও ভালো হয়েছে। বিশেষ করে জেলার সাটুরিয়া উপজেলার আইড়মারা এলাকায় ব্যাপকভাবে আবাদ হয়েছে আগাম জাতের ফুলকপি। কয়েক দিনের মধ্যেই এসব ফুলকপি বাজারে উঠতে শুরু করবে। তবে বীজ, সার ও কীটনাশকের বাড়তি দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাক্সিক্ষত লাভ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
সবজি উৎপাদনের জন্য পরিচিত মানিকগঞ্জের সিংগাইর, সদর ও সাটুরিয়া উপজেলা। এসব এলাকায় সারা বছরই ফুলকপি, বাঁধাকপি, মূলা, পেঁপে, করলা, কদু, শিমসহ বিভà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে সাবমেরিন ক্যাবল লাইসেন্স প্রদানে রাজনৈতিক নির্দেশনা ও আওয়ামী সিন্ডিকেটের মালিকানার মূল অভিযোগ এড়িয়ে গেছে সংস্থাটি।
পাঁচ সপ্তাহ পর পাঠানো ওই প্রতিবেদনে লাইসেন্স প্রদান প্রক্রিয়ার বৈধতা ও কনসোর্টিয়াম গঠনের পক্ষে দীর্ঘ সাফাই গাওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরও সেবা চালু করতে না পারায় নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত চেয়ে ডাক ও টেলিযোগাযà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গেন্ডারিয়ার মাদকের হাট উচ্ছেদে অভিযানে নেমে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে ঢাকা-৬ আসনের এ সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে বিতর্কের মধ্যেও বদলায়নি গেন্ডারিয়ার দয়াগঞ্জ থেকে ঘুণ্টিঘর রেলস্টেশন পর্যন্ত রেললাইন ঘিরে প্রকাশ্যে মাদক বেচাকেনার চিত্র।
সরেজমিন গেন্ডারিয়া এলাকায় ঘুরে জানা যায়, মাদক কারবারিদের হামলা ও পাথর নিক্ষেপের ভয়ে পুলিশও নির্বিঘেœ অভিযান চালাতে পারে না। স্থানীয়রা জানান, এ এলাকায় পুলিশের অভিযানই বাধাগ্রস্ত হয়, সেখানে নিরস্ত্র অবস্থায় মা বাকি অংশ পড়ুন...












