‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কুয়েতের নিয়মানুযায়ী ভিসা পাওয়ার পর অত্যন্ত অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এই স্বল্প সময়কে পুঁজি করে দেশের সরকার নির্ধারিত কিছু মেডিকেল সেন্টার গড়ে তুলেছে সিন্ডিকেট।
স্বাস্থ্য পরীক্ষার নামে এই সেন্টারগুলোতে সামান্য অজুহাতে রক্তে জন্ডিস কিংবা বুকে দাগের মতো মনগড়া রিপোর্ট ধরিয়ে দিয়ে সুস্থ মানুষকেও আনফিট ঘোষণা করা হচ্ছে। তবে নির্ধারিত ফি-এর অতিরিক্ত ঘুষ দিলে তখনই তাদের রিপোর্ট ফিট হয়ে যায়।
প্রথম টেস্টে ফলাফল আনফিট আসার পর নিয়ম অনুযায়ী আরও দুবার টেস্ট করানোর সুযোগ থাকে। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে গামকা অফিসগুলোও এক ধরনের সিন্ডিকেটে পরিণত হয়েছে। ভালো মানুষের রিপোর্ট টাকার লোভে আনফিট করে গামকা অফিসের লোকজন তাদের মনমতো মেডিসিন বা ওষুধ সেবন করিয়ে সাত দিন পর আবার আসতে বলে। অথচ বিদেশগামী ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ থাকেন। মাঝপথে সুস্থ মানুষকে অপ্রয়োজনীয় ওষুধ খাইয়ে তার শারীরিক অবস্থাও খারাপ করে দেওয়া হয়।
এভাবে দুবার যাওয়ার পর প্রবাসীদের বলা হয়, আপনার আর কোনো সুযোগ নেই, তবে টাকা দিতে পারলে ব্যবস্থা করে দেব। এরপর মোটা অঙ্কেকের টাকার বিনিময়ে রিপোর্ট সঠিক করে দেওয়া হয়।
ভুক্তভোগী আব্দুল কাদির জানান, ভিসার মেয়াদ খুব কম থাকে, এই সুযোগটাই তারা নেয়। রক্তে সামান্য সমস্যা দেখিয়ে জন্ডিসের মিথ্যা রিপোর্ট দেয়। বাধ্য হয়ে ধার করে টাকা দিয়ে পাস করতে হয়েছে। আমরা গরিব মানুষ, এভাবে পদে পদে শোষিত হলে যাব কোথায়?
এই অসহনীয় পরিস্থিতি ও প্রতারণা থেকে দ্রুত পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কুয়েত প্রবাসীরা। অবিলম্বে মেডিকেল সেন্টার ও গামকা অফিসগুলোর কার্যক্রমের ওপর কঠোর নজরদারি, সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষার পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ করার জোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় প্রবাসীদের এই স্বপ্নভঙ্গ ও হয়রানি রোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা -ডিএনসিসি প্রশাসক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেয়া হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন?
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টায় বিএসএফ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












