মাদকের পথ খোলা রেখে যত্রতত্র অভিযান
, ১৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশে মাদকের বিস্তার, তরুণদের আসক্তি, কিশোর গ্যাংয়ের অপরাধ এবং মাদক বাণিজ্যের বিপুল অর্থের প্রবাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তপথে মাদক প্রবেশ, রাজধানীসহ বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি এবং এর পেছনে প্রভাবশালী চক্রের সংশ্লিষ্টতার অভিযোগও দীর্ঘদিনের। অথচ এসব অবৈধ মাদক সরবরাহের নেটওয়ার্ক, অর্থের উৎস, পাচারের পথ ও মূল হোতাদের বিরুদ্ধে অভিযান কতটা দৃশ্যমান, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত ছয় মাসে রাজধানীর বিভিন্ন বার, ক্লাব ও হোটেলে প্রায় ৪২টি অভিযানের তথ্য সামনে আসায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অগ্রাধিকার নিয়েও আলোচনার জন্ম দিয়েছে। এর ফলে হাজার কোটি টাকার মাদক সিন্ডিকেটের তৎপরতা বন্ধের ব্যর্থতা আড়াল করতেই রাজধানীর বার, ক্লাব ও হোটেলগুলোতে অ্যালকোহলের মজুদ ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে কিনা এমন প্রশ্নও উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব অভিযানে অ্যালকোহলের মজুদ, বিক্রি ও লাইসেন্সের শর্ত পালনের বিষয় গুরুত্ব পেলেও এর বিপরীতে মাদকের বড় চালান, এর সরবরাহকারী চক্র এবং গডফাদারদের বিরুদ্ধে একই মাত্রার অভিযান কতটা হয়েছে, তা স্পষ্ট নয়। তাদের মতে, বৈধ অ্যালকোহল ব্যবসায় অনিয়ম যাচাই এবং নিষিদ্ধ মাদক নির্মূল, দুটি পৃথক বিষয়।
মাদকে জনপদ সয়লাব হয়ে গেলেও গত ছয় মাসে রাজধানীর বিভিন্ন নিবন্ধিত বার, ক্লাব ও হোটেলে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪২টি অভিযান চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ বলেন, বার, ক্লাব বা হোটেলে অভিযান কোনো উদ্দেশ্যপ্রণোদিত কিংবা হয়রানিমূলক কার্যক্রম নয়। তার ভাষ্য, বন্ডেড ওয়্যারহাউস বা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে শুল্কমুক্ত বিদেশি মদ বিক্রির ক্ষেত্রে অনিয়ম, অবৈধ মজুদ কিংবা লাইসেন্সের শর্ত লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হয়। নিয়ম মেনে পরিচালিত বৈধ ব্যবসার ক্ষতি করা অধিদপ্তরের লক্ষ্য নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু - ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দস্যুর ভয় আর ঋণের বোঝা নিয়ে জেলেদের সাগরে যাত্রা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা চার্জে নতুন নিয়ম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাতেগোনা গোলাপি বাস, চলার পথ ও সূচি জানেন না অনেকেই
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদ-
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












