মাদকের হাট গেন্ডারিয়া
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানীর গেন্ডারিয়ার মাদকের হাট উচ্ছেদে অভিযানে নেমে বিতর্কের মুখে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে ঢাকা-৬ আসনের এ সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে বিতর্কের মধ্যেও বদলায়নি গেন্ডারিয়ার দয়াগঞ্জ থেকে ঘুণ্টিঘর রেলস্টেশন পর্যন্ত রেললাইন ঘিরে প্রকাশ্যে মাদক বেচাকেনার চিত্র।
সরেজমিন গেন্ডারিয়া এলাকায় ঘুরে জানা যায়, মাদক কারবারিদের হামলা ও পাথর নিক্ষেপের ভয়ে পুলিশও নির্বিঘেœ অভিযান চালাতে পারে না। স্থানীয়রা জানান, এ এলাকায় পুলিশের অভিযানই বাধাগ্রস্ত হয়, সেখানে নিরস্ত্র অবস্থায় মাদক কারবারিদের মোকাবিলা করা কতটা কঠিন তা বুঝতে হবে।
স্থানীয়দের ধারণা, এ কারণেই হয়তো ইশরাক লাইসেন্স করা অস্ত্র হাতে নিয়ে কারবারিদের ভয় দেখাতে চেয়েছিলেন। তবে সোমবারও যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়েছে ১৫ জনকে। স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যে যৌথ অভিযান চালিয়ে আটক করা হচ্ছে মাদকসেবী ও খুচরা বিক্রেতাদের; ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে নেপথ্যের ডিলার ও সিন্ডিকেটের হোতারা।
স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযানে ধরা পড়ছে মূলত সেবনকারী ও খুচরা বিক্রেতারা। অথচ কারা মাদকের চালান এনে দিচ্ছে, কারা পাইকারি সরবরাহ নিয়ন্ত্রণ করছে আর কারা এই কারবারের পেছনে রয়েছে- সেসব প্রশ্নের উত্তর মিলছে না। ফলে অভিযান চললেও মাদকের বেচাকেনা থামছে না।
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ বলেন, ইশরাকের বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি সরকারের। তিনি মাদকের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন। এখানে পুলিশের ওপরও হামলা হয়, রেললাইনের পাথর নিক্ষেপ করা হয়। পুলিশ ভালোভাবে অভিযান চালাতে পারে না। ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়ে রাজু বলেন, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হয়তো তিনি এটা করেছেন। তবে অস্ত্র প্রদর্শন বেআইনি হয়ে থাকলে সেটিও বিবেচনার বিষয়। তার মতে, দয়াগঞ্জ মোড় থেকে ঘুণ্টিঘর রেলস্টেশন পর্যন্ত মাদক বন্ধ করতে ধারাবাহিক অভিযান চালানোর বিকল্প নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মৎস্য রপ্তানি আয় শতকোটি ডলারে নেয়ার লক্ষ্য
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, দুদকের মামলা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেশার টাকা না দেয়ায় মাকে জবাই করে হত্যা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি অফিসে অর্থের ঘাটতিই অর্থ আত্মসাতের প্রমাণ নয় -হাইকোর্ট
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি -বাংলাদেশ ব্যাংক
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দলের সঙ্গে মুনাফেকি করলে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না -আইনমন্ত্রী
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতের প্রশংসায় শেখ হাসিনা, ফিরবেন ডিসেম্বরেই’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটে থাকা রঙিন ফুল ও ফুলের কুঁড়ির মাঝে দেখা যাচ্ছে ছোট্ট সবুজ কামরাঙ্গা। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রাস্তার পাশের দৃশ্য।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপি নেতার হঠাৎ মনে হলো, সরকারি পুকুরের মাছগুলো তার!
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












