বিআরটিএ:
দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি সেবাগ্রহীতারা
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী কার্যালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিনিউ ও ক্লাস উন্নয়ন, স্মার্টকার্ড বায়োমেট্রিক, গাড়ি ফিটনেস প্রসেসিং কিংবা নম্বর প্লেট অনুমোদন ঘিরে গড়ে উঠেছে দালালচক্রের বিশাল সিন্ডিকেট।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মী (আনসার) এবং বহিরাগত দালালদের ত্রিমুখী যোগসাজশে কার্যালয়টি সাধারণ সেবাগ্রহীতা ও পরীক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে চরম হয়রানি ও আতঙ্কের নাম। গোপন সমঝোতা ছাড়া হয় না লাইসেন্স প্রসেসিং। সরকারি আইন ও নিয়ম মেনে পরীক্ষা দেওয়া, নির্ভুলভাবে গাড়ি চালানো কিংবা লিখিত পরীক্ষায় সব সঠিক উত্তর দিলেও দালালের মাধ্যমে অগ্রিম ঘুসের টাকা না দিলে প্রার্থীদের ফেল করানো হয় বলে অভিযোগ।
রাজশাহীর স্থানীয় সেবাগ্রহীতা আব্দুল্লাহ বলেন, বিআরটিএ থেকে পরীক্ষা ছাড়া সরাসরি লাইসেন্স তুলে দেওয়ার কথা বলে আমার কাছে ৭০০০ টাকা দাবি করা হয়েছিল। ড্রাগ টেস্ট ছাড়াই টাকা দিলে সব কাজ হয়ে যায়। টাকা না দিলে কোনো ফাইল এক ইঞ্চিও নড়ে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমরা এখানে লাইসেন্স করতে এসেছি। বিআরটিএ-তে দালাল ছাড়া কোনো গতি নাই। পাঁচ হাজার টাকা দিয়েছি। এখানে ‘আলী কাকা’ নামে এক অফিস সহকারীর পাওয়ার সবচেয়ে বেশি।
রাজশাহী টিটিসির এক ড্রাইভিং প্রশিক্ষক বলেন, টাকা না দিলে ফেল করিয়ে দেবে, কী করবেন? এখানে নেতা-কর্মকর্তা সবাই জড়িত। বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ সারতে হয়।
অন্যদিকে টিটিসি থেকে প্রশিক্ষণ নেওয়া একাধিক লাইসেন্স প্রার্থী জানান, তারা সবাই নিয়মকানুন এবং গাড়ি চালানোয় দক্ষ হলেও ফেল এড়াতে বাধ্য হয়ে মাথাপিছু তিন হাজার টাকা করে দিয়েছেন।
অভিযোগের সত্যতা যাচাইয়ে অফিস সহকারী আলীর সঙ্গে ছদ্মবেশে যোগাযোগ করা হয়। কাজ করে দেওয়া যাবে বলে জানান তিনি। কত টাকা লাগবে- জানতে চাইলে ওই সময়ে দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি।
সার্বিক অভিযোগের বিষয়ে বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক শাহজামান হক বলেন, এ-সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। বর্তমানে অধিকাংশ সেবা অনলাইনভিত্তিক হওয়ায় অফিসে এসে ফাইল ঘোরানোর প্রয়োজন নেই। তাছাড়া লাইসেন্স রিনিউ সংক্রান্ত অতিরিক্ত টাকা দাবির অভিযোগটি ‘সম্পূর্ণ ভুয়া’। কেননা রিনিউ অনলাইনে করা হচ্ছে।
টাকা না দিলে ফেল করানোর বিষয়ে তিনি বলেন, খাতায় যদি পাস থাকে, কেউ ফেল করাবে না। কিন্তু ফেল করা কাউকে পাস করানোর সুযোগ থাকে। সেটা যে একদম কেউ করে না সেটাও বলছি না, ১৯-২০ থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাজেকে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে আমন্ত্রণ জানালেন স্পিকার
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘ মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণে বাঁচতে দৌড় যুবকের, কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা কার্যকর
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুবকদের শুধু চাকরি প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে -ত্রাণমন্ত্রী
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকার ৮ এলাকায় চলবে ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা পূরণ করা হবে -খোকন
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পোশাকশ্রমিকদের বেতন কত?
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












