SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%সহিংসতার%' OR titleBn LIKE '%সহিংসতার%' OR descriptionEn LIKE '%সহিংসতার%' OR descriptionBn LIKE '%সহিংসতার%' OR slug LIKE '%সহিংসতার%' OR metaTag LIKE '%সহিংসতার%' OR metaDescription LIKE '%সহিংসতার%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্ণ হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা ছিল সরকারের অন্যতম অগ্রাধিকার। কিন্তু সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি জনপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ-অস্বস্তি এখনও কাটেনি। খুনোখুনি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতার মতো অপরাধ ঊর্ধ্বমুখী। ‘মব কালচার’ বা সংঘবদ্ধ দলবদ্ধ সহিংসতাও অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি দলবদ্ধ আক্রমণের শিকার হচ্ছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরের ৮ লক্ষ ফিলিস্তিনি শিশুর পড়াশোনায়ও বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে দখলদার ইসরাইল।
ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক হানান সুলেইমান পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি সংক্রান্ত একটি নিরাপত্তা পরিষদের বৈঠকে জানান, যেখানে কোনো আসন্ন হুমকি ছিল না সেখানে শিশুদের গুলি করা এবং ইহুদি দখলদার বসতি স্থাপনকারীদের দ্বারা মারধর, ছুরিকাঘাত, পিপার স্প্রে, বাড়িঘর ও জীবিকার উপর হামলা এবং ফিলিস্তিনি এলাকায় পানির অবকাঠামো ধ্বংস করার মতো সহিংসতা ঘটেছে।
এই সহিংসতার প্রভাব শিক্ষাক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে। ইউনিসেফ এডুকেশন গ্রুপের এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত-সরকার দাবি করেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখেরও বেশি রোহিঙ্গা দেশটির পশ্চিম রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলেও জানায় তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রোহিঙ্গা শরণার্থী সংকট নবম বছরে পদার্পণকালে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।
গত কয়েক দশক ধরে মিয়ানমার সেনাবাহিনীর একের পর এক সহিংসতার জেরে দেশটি থেকে এসে বাংলাদেশে বসবাস করছিলেন লাখো রোহিঙ্গা। দেশটির সেনাবাহিনীর ওই অভিযানের বাকি অংশ পড়ুন...
মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে আইন পাস করেছে লেবাননের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের এমন পদক্ষেপ গ্রহণ করল দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পার্লামেন্টের স্পিকারের কার্যালয় জানিয়েছে, বেশ কিছু সংশোধনী আনার পর আইনটি অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। ১২৮ সদস্যের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে ভোট দেন। তবে হিজবুল্লাহর সংসদীয় ব্লকের সদস্যরা এর বিরোধিতা করেন।
পার্লামেন্টে উপস্থিত দেশটি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম তীরে গত জুলাই মাসে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ও দখলদার বসতি স্থাপনকারীদের ১০৮টি হামলা ও নিপীড়নের ঘটনা নথিভুক্ত করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং সংবাদ সরঞ্জাম জব্দ বা ধ্বংসের মতো ঘটনা রয়েছে। তাদের দাবি, এ ধরনের কর্মকা-ের ফলে পশ্চিম তীরে ইসরায়েলি সন্ত্রাসী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনামলে মুসলিমদের ওপর সহিংসতা ও বিদ্বেষমূলক অপরাধ চরম আকার ধারণ করেছে। সম্প্রতি প্রকাশিত 'মুসলিম মিরর'-এর এক বিশেষ পরিসংখ্যানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০২৬ সালের জুন মাসে পুরো ভারতে রেকর্ড করা মোট ৭০টি বিদ্বেষমূলক ও মুসলিমবিদ্বেষী সহিংসতার ঘটনার সিংহভাগই ঘটেছে বিজেপি ও তার শরিক দলশাসিত রাজ্যগুলোতে।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুন মাসে ঘটে যাওয়া অপরাধগুলোর প্রায় ৯৯ শতাংশের পেছনেই রয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ও রাজ্য প্র বাকি অংশ পড়ুন...
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান, ফ্যাসিবাদকে সমর্থন ও গত ১৭ বছরে নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের কার্যক্রম নিষিদ্ধ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকমণ্ডলীর’ ব্যানারে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নীল দলের শিক্ষকরা ১ আগস্টের সংবা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতার রাজপথে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক ও উত্তেজনা। ধর্মতলায় সংঘটিত সহিংসতার অজুহাতে পুলিশ ১১ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে, যার মধ্যে ১০ জনই মুসলিম।
একই সাথে সম্প্রতি বিজেপি সরকারের তৈরি করা কঠোর ‘গুন্ডা দমন আইন’ প্রয়োগ করে মুসলিম যুবকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী প্রশাসনের বিরুদ্ধে। সচেতন মহল মনে করছে, এই পদক্ষেপে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বিজেপি ও হিন্দুত্ববাদী এজেন্ডার গভীর প্রভাব ও বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলে, ককরোচ জনতা পার্টি এবং ছাত্র বিক্ষোভকারীদের প্রতি বড় ধরনের সৌহার্দ্যপূর্ণ বার্তা দিয়ে সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। সরকার বুধবার বিকেল থেকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। আমাদের সকল তরুণ বন্ধুদের প্রতি এটি একটি স্থায়ী আমন্ত্রণ। সরকার আন্দোলনকারীদের সুবিধামতো যেকোনো সময়ে সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।
সে বলে, এই আলোচনায় সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) (রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে সনদে যেসব র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে গত ৬ মাসে মব-সহিংসতা ও গণপিটুনির ২৬১ ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৫৬ জন।
গত মঙ্গলবার এইচআরএসএস প্রকাশ করা দেশের পরিস্থিতির অর্ধবার্ষিক প্রতিবেদনে (জানুয়ারি-জুন) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিত-া, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন কারণ দেখিয়ে এসব গণপিটুনি ও মব-সহিংসতার ঘটেছে।
২০২৫ সালের একইসময়ে এ ধরনের ১৪১ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ছয় মাসে দেশে ৪০৪টি সম্ভ্রমহরণের ঘটনা ঘটেছে। বাকি অংশ পড়ুন...
পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের (১৪ জুলাই) বড় ধরনের সংঘর্ষ ও সহিংসতার পর অঞ্চলটির রাজধানী মুজাফফারাবাদ অভিমুখে পরিকল্পিত প্রতিবাদ মিছিল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, কর্মকর্তারা জানান, পুঞ্চ জেলার রাওয়ালকোট শহরের উপকণ্ঠে অস্ত্র মজুদের খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তারা সশস্ত্র হামলার মুখে পড়ে। ওই ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।অন্যদিকে, সুধনোটি বাকি অংশ পড়ুন...












