‘ভারতের প্রশংসায় শেখ হাসিনা, ফিরবেন ডিসেম্বরেই’
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার তাকে ‘গ্রেপ্তার, হত্যা বা নির্যাতন’ করলেও তিনি ভয় পাবেন না।
ওয়াশিংটনভিত্তিক এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা এসব কথা বলেছে বলে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ দাবি করেছে।
প্রতিবেদনে সংবাদ সম্মেলনে যুক্ত হওয়া শেখ হাসিনার বক্তব্য উল্লেখ করা হয়েছে। যেখানে শেখ হাসিনা বলেছেন, ‘আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাব। আমি ভয় পাচ্ছি না। আমি জানি তারা আমাকে হত্যা করতে পারে, গ্রেপ্তার করতে পারে এবং নির্যাতন করতে পারে... এটা আমার দায়িত্ব।’ তবে দেশে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাননি।
প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানে তিনি বলেছেন, ফিরে গেলে তার কারাগারে যাওয়া বা সহিংসতার মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকতে পারে। কিন্তু রাজনৈতিক দায়িত্বের কারণে তাকে তার সমর্থকদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, ‘যত ঝুঁকিই থাকুক, আমি কিছু মনে করি না। আমাকে ফিরে যেতেই হবে।’
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাংবাদিকদের জানিয়েছেন, ফেরার কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। সময় ঘনিয়ে এলে সে বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক অস্থিরতার সময় আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভারত সরকার এবং জনগণকে ধন্যবাদ। সব দলের মানুষ আমাকে গ্রহণ করেছেন, ঠিক যেমনটি করেছিলেন ১৯৭৫ সালে।’ ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যাকা-ের সময় তিনি ও তার বোন বেঁচে গিয়েছিলেন।
শেখ হাসিনা আরও উল্লেখ করেন, এর আগেও তিনি প্রাণনাশের হুমকি সত্ত্বেও দেশে ফিরেছিলেন- যেমন ১৯৮১ সালে দীর্ঘ প্রবাসের পর এবং ২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (৩)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীনি অনুভূতিতে চরম আঘাত হানা হয়। শপথ ভঙ্গ হয়। সংবিধান লঙ্ঘন হয়।
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চার মুসলিম দেশের ‘বদর সমঝোতা চুক্তি’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লিচুবাগানে পরিত্যক্ত অবস্থায় শতাধিক ককটেল
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবমেরিন ক্যাবলে আওয়ামী সিন্ডিকেট!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই বাংলাদেশির মৃত্যুদ- নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে স্বপদে পুনর্বহালের দাবি
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাবার বিক্রিতে বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












