দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের দখল করা পশ্চিম তীরে উগ্রপন্থি ইসরায়েলি সেটেলারদের সহিংসতা ও সেখানে তৈরি হওয়া উদ্বেগজনক পরিস্থিতির জেরে এবার একযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে পাঁচ দেশ। দেশগুলো হলো- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও নরওয়ে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক যৌথ বিবৃতিতে দেশ পাঁচটি জানিয়েছে, পশ্চিম তীরের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে এবং এর জন্য দায়ী কট্টরপন্থি ইসরায়েলি সেটেলারদের জবাবদিহির আওতায় আনতেই তারা এই সমন্বিত পদক্ষেপ নিয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নতুন করে নিষেধাজ্ঞা জারির পর, এই পাঁচ দেশের জোটটি ইসরায়েল সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, সেখানকার মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি কর্তৃপক্ষ যদি জরুরি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে তারা সামনে আরও কঠোর ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
প্রকাশিত এক সরকারি নোটিশে দেখা গেছে, যুক্তরাজ্য তাদের বৈশি^ক মানবাধিকার নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় নতুন করে সাতটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই তালিকায় যুক্ত করেছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের এই নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে।
অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে ফ্রান্সও অধিকৃত ওই ভূখ-ে বসতিস্থাপনকারীদের সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)