বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে যুদ্ধের মতো প্রস্তুতি, ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন
, ১২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। একইসঙ্গে সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সে। খবর আনাদোলুর।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলন নুনেজ বলে, ‘যারা সহিংসতা চালাতে চায়, তাদের জন্য আমি একটি সতর্কবার্তা দিচ্ছি। আমরা কোনও নমনীয়তা দেখাব না। আগামীকাল আমরা অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত কঠোর অবস্থান নেব। লুটপাট, সহিংসতা এবং সরকারি ভবনে হামলা রোধে যা যা করা প্রয়োজন, আমরা তার সবই করব।’
সে যোগ করে, রাজধানী প্যারিসসহ পুরো ফ্রান্সে ড্রোন এবং ‘বড়সংখ্যক হেলিকপটারসহ’ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত আকাশ ও স্থল ইউনিটগুলো মোতায়েন করা হবে।
নুয়েজ দৃঢ়তার সঙ্গে বলে, ‘অত্যন্ত গতিশীল, তৎপর এবং শক্তিশালী পদক্ষেপ নেয়া হয়েছে। সব উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে টার্গেট করা হবে।’
সে উল্লেখ করে, সহিংসতার ঘটনা ঘটলে এর সঙ্গে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে।
মন্ত্রীর ভাষায়, ‘আমরা প্যারিস পুলিশ প্রিফেকচারসহ প্রতিটি বিভাগে বিশেষ ইউনিট গঠন করেছি, যাতে খুব দ্রুত গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিলম্ব না করে আদালতের মুখোমুখি করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হয়েছে।’
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। প্রথমে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জনরোষ সামাল দিতে খাবি খাচ্ছে দেশটির সরকার। প্যারিসসহ বিভিন্ন শহরে এসব বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে উঠছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, লুটপাট, সরকারি ভবনে হামলা যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজারের বেশি যাত্রী
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মোজতবা খামেনি সুস্থ আছেন, বাবার জানাজায়ও অংশ নিয়েছিলেন: ইরানি কূটনীতিক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে ফের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ভারতের সামরিক তাৎপরতা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণের মুখে গাড়ি রেখেই পালিয়েছে দখলদার সন্ত্রাসীরা। তবে পালাতে গিয়েও তারা মারা পড়ে।
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের জয়তুন গাছ উপড়ে দিলো দখলদার ইসরায়েলীরা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা যুবক ডিবি হেফাজতে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর অনলাইন হয়রানি বাড়ছে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












